Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Mallikarjun Kharge

নরেন্দ্র মোদি জঙ্গি! বিতর্কিত মন্তব্যে খাড়গেকে নোটিস কমিশনের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গি! তিনি বিরোধীদের ভয় দেখান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এমনই বেফাঁস মন্তব্যে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খাড়গেকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কংগ্রেস সভাপতির মন্তব্যকে ‘নির্বাচনী বিধির লঙ্ঘন’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে কমিশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:০৯

options
link
নরেন্দ্র মোদি জঙ্গি! বিতর্কিত মন্তব্যে খাড়গেকে নোটিস কমিশনের zoom

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গি! তিনি বিরোধীদের ভয় দেখান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) এমনই বেফাঁস মন্তব্যে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খাড়গেকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কংগ্রেস সভাপতির মন্তব্যকে ‘নির্বাচনী বিধির লঙ্ঘন’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছে জবাব তলব করেছে কমিশন।

বুধবারই খাড়গের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির একটি প্রতিনিধি দল। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল এবং অন্যান্য বিজেপি নেতারা। তার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠাল কমিশন।

Advertisement

বর্তমানে ভোটপ্রচারে তামিলনাড়ুতে রয়েছেন খাড়গে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মলেন এআইএডিএমকে-বিজেপি জোট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “এআইএডিএমকে মোদির সঙ্গে হাত মেলাল কী করে? মোদি তো জঙ্গি। ও কোনও সাম্যে বিশ্বাস করে না। ওঁর দলও সাম্য বা ন্যায় বিচারে ভরসা রাখে না। যারাই মোদির সঙ্গে হাত মেলাচ্ছে সবাই গণতন্ত্রকে দুর্বল করছে।”

প্রধানমন্ত্রীকে ‘জঙ্গি’ বলে আক্রমণ! ভারতীয় গণতন্ত্রে বেনজির। স্বাভাবিকভাবেই কংগ্রেস সভাপতিকে ভাষার শালীনতা মনে করাচ্ছে বিজেপি। যদিও পরে নিজের মন্তব্যের সাফাই দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে জঙ্গি বলিনি কখনও। আমি শুধু বলেছি মোদি আমাদের ভয় দেখান। বিরোধীদের সবসময় হুমকি দেন। ইডি ও অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করেন বিরোধীদের আতঙ্কিত করতে। আমি জঙ্গি বলিনি।” কিন্তু খাড়গের সেই সাফাইয়ে চিড়ে ভেজেনি। এহেন মন্তব্যের জন্য এবার তাঁকে নোটিস পাঠাল কমিশন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.