সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বিরোধীদের রণকৌশল স্থির করতে মুম্বইয়ে একান্ত বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার বিকেল ৪টের একটু পরেই ঠাকরেদের বাসভবন ‘মাতোশ্রী’তে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই উদ্ধব ঠাকরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। দুজনে একান্তে বৈঠক করেন। এই মুহূর্তে আম্বানিপুত্রের বিয়ে উপলক্ষে মুম্বইতে (Mumbai)হাজির হয়েছেন সেলিব্রিটি, রাজনৈতিক মহলের একাধিক শীর্ষ নেতা। আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও। আর বিয়েবাড়ির মাঝেই রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। তার প্রথমটি উদ্ধবের (Uddhav Thackeray) সঙ্গে বৈঠক। মনে করা হচ্ছে, এই বৈঠকে সংসদে কেন্দ্রকে চাপে ফেলার রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে দুই বিরোধী নেতা-নেত্রীর মধ্যে। এর পর শরদ পওয়ারের বাড়ি যাওয়ার কথা তৃণমূল নেত্রীর।

বৃহস্পতিবার দুপুরে মুম্বই উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অবশ্য় নিজের রাজনৈতিক কর্মসূচির কথা জানিয়েছিলেন। বলেছিলেন, শুক্রবার বিয়েবাড়ি যাওয়ার আগে তিনি উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারের (Sharad Pawar) সঙ্গে দেখা করে কথা বলবেন। ভোটের পর থেকে আর তাঁদের সঙ্গে দেখাসাক্ষাৎ বা কথাবার্তা হয়নি বলে। এর পর সন্ধেবেলা জিও ওয়ার্ল্ডে তারকাখচিত বিয়েবাড়িতে হাজির হবেন, অনন্ত-রাধিকাকে আশীর্বাদ সেরে শনিবার সকালে ফিরে আসবেন কলকাতায় (Kolkata)।
[আরও পড়ুন: ঢোলাহাটের মৃত যুবকের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের]
তৃতীয় এনডিএ সরকার তৈরির পর আম্বানিপুত্রের বিয়েকে উপলক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২২ জুলাই থেকে শুরু হবে নতুন সরকারের বাজেট অধিবেশন। তাতে সরকারকে চাপে ফেলতে একত্রিত হয়ে রণকৌশল স্থির করবেন বিরোধীরা। মুম্বই সফরে উদ্ধব-পওয়ারের সঙ্গে মমতার সাক্ষাৎ তারই সলতে পাকানো বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।
[আরও পড়ুন: অসমে রাতারাতি সরানো হল গান্ধীমূর্তি! বিতর্ক তুঙ্গে উঠতেই মুখ খুললেন হিমন্ত]
সর্বশেষ খবর
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের