সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্তদের ‘উকিল’ বলে কটাক্ষ করল বিজেপি৷ নোট বাতিল ইস্যুতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে আক্রমণ করার পরই পাল্টা কটাক্ষ ধেয়ে এল মমতার দিকে৷
বুধবার বিজেপি নেতা শ্রীকান্ত শর্মা সংবাদসংস্থা এএনআইকে বলেন, “দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের মধ্যে চ্যাম্পিয়ন মমতা৷ দুর্নীতিগ্রস্তদের উকিল হয়ে উঠেছেন তিনি৷ কালো টাকা মুক্ত বাংলা গড়তে মানুষ তাঁকে ভোট দিয়েছেন৷ কিন্তু এখন সেই কালো টাকার মালিকদেরই বাঁচাচ্ছেন মমতা৷”
Why don’t they raid Amit Shah and others who are collecting money? 3/6
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2016
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে সিবিআই হানার তীব্র নিন্দা করেন মমতা৷ মমতা টুইটে লেখেন, “এর আগে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যসচিবের বাড়িতে সিবিআই পাঠিয়ে তল্লাশি চালানো হয়েছিল৷ এখন তামিলনাড়ুতেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল৷” নোট বাতিলের বিরোধিতা করাতেই বিজেপি-বিরোধী দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ করেছেন মমতা৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তিনবার ফোন করেছেন বলেও বিস্ফোরক মুখ্যমন্ত্রী৷ নোট বাতিলের বিরোধিতা করেছেন বলেই তাঁর দলীয় সাংসদদের নিশানা করছেন মোদি, কটাক্ষ মমতার৷
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা