Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Mamata Banerjee

দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল তৃণমূলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতা হারানোর পর থেকেই দলের একাধিক সাংসদ ও নেতার অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ০০:০১

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ০০:০১

options
link
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল? zoom
ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা-সোনিয়ার আলিঙ্গন। ফাইল ছবি।

দলের অন্দরে ভাঙনের জল্পনা, একের পর এক নেতা-সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা এবং সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কার মধ্যেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ১০ জনপথে সোনিয়ার বাসভবনে এই বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সোমবারই ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী ঐক্য আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়েছিল। সেই বৈঠকে সোনিয়া ও মমতার উষ্ণ আলিঙ্গন রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই পৃথক বৈঠক হওয়ায় জল্পনা আরও বেড়েছে। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কৌশল, সংসদের আসন্ন অধিবেশন এবং বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরের সমন্বিত অবস্থান নিয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, সোনিয়ার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে মমতা বলেছেন যে ইন্ডিয়া জোটকে আরও মজবুত করতে হবে। রাজনৈতিক মহলের মতে, এই বার্তার মাধ্যমে তিনি বিরোধী শিবিরের মধ্যে বৃহত্তর ঐক্য ও সমন্বয়ের ওপর জোর দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিরোধী শিবিরে সমন্বয়ের অভাব, বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের মতপার্থক্য এবং জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে মমতার এই বার্তা কার্যত বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই গড়ে তুলতে হলে শুধুমাত্র বৈঠক নয়, মাঠপর্যায়েও জোটের সমন্বয় ও রাজনৈতিক বোঝাপড়া বাড়াতে হবে। বিরোধী রাজনীতিতে মমতার মন্তব্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল তৃণমূলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতা হারানোর পর থেকেই দলের একাধিক সাংসদ ও নেতার অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দলের অন্দরে অসন্তোষ এবং সম্ভাব্য বিদ্রোহের আবহে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার প্রয়োজনীয়তা অনুভব করছে তৃণমূল নেতৃত্ব।
যদিও বৈঠক শেষে দুই দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু এমন এক সময়ে এই সাক্ষাৎ হল, যখন দিল্লির রাজনৈতিক করিডরে তৃণমূলের ভবিষ্যৎ, সম্ভাব্য ভাঙন এবং বিরোধী রাজনীতির নতুন সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে। ফলে মমতা–সোনিয়া বৈঠককে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে মানতে নারাজ রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.