সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে একদিকে প্রধানমন্ত্রী যেমন নিজের সিদ্ধান্তের পক্ষে বারংবার সওয়াল করে যাচ্ছেন তেমনই বিরোধীরাও মোদি বিরোধিতা চালিয়ে যাচ্ছেন ক্রমাগত৷ মঙ্গলবার দেশের প্রধান রাজনৈতিক বিরোধী দলগুলি একজোট হয়ে মোদির বিরোধিতায় সোচ্চার হলেন৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি’র মতো রাজনৈতিক দলগুলি নোট বাতিল ইস্যুতে মোদির সিদ্ধান্তকে রীতিমতো অসাংবিধানিক আখ্যা দিলেন এদিন৷
নোট বাতিল ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, “কালো টাকার কারবার রুখতে প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন৷ দেশের মানুষের কাছে ৫০ দিন সময় চেয়েছিলেন৷ মানুষ বহু সমস্যা সত্ত্বেও এই শর্ত মাথা পেতে মেনে নিয়েছিল৷ ৫০ দিনের মধ্যে ৪৭ দিন ইতিমধ্যে অতিক্রান্ত৷ আগামী তিন দিনে কি নতুন কোনও ম্যাজিক হবে?” মমতা আরও বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন ৫০ দিনের মধ্যে মানুষের সমস্যা না মিটলে তিনি পদত্যাগ করবেন৷ ইতিমধ্যে ৪৭ দিন অতিক্রান্ত৷ মোদিজি কি এবার পদত্যাগ করবেন?”
একদিকে যখন মোদির পদত্যাগ দাবি করে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অন্যদিকে প্রধানমন্ত্রীর দুর্নীতি নিয়ে মুখ খুললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ এদিন সাংবাদিক বৈঠকে রাহুল মোদির দুর্নীতি নিয়ে মুখ খোলেন৷ গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি সাহারা এবং আদিত্য বিড়লা গ্রুপের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাহুল৷ রাহুলের দাবি, গোটা দেশজুড়ে যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন প্রধানমন্ত্রী তখন নিজের দুর্নীতি নিয়ে কী বলবেন? সবার দুর্নীতির মতো তাঁর দুর্নীতি নিয়েও তদন্ত হওয়া উচিত৷
এদিন প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে আবারও দেশের সবচেয়ে বড় স্ক্যাম বলে আখ্যা দেন মমতা এবং রাহুল৷ তাঁদের সুরে সুর মিলিয়েছেন সভায় উপস্থিত অন্যান্য বিরোধী দলগুলি৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট