Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

চাকায় প্রস্রাব করার শাস্তি, সারমেয়কে পিষল গাড়ির চালক

সভ্য সমাজের ‘শিক্ষিত’ মানুষের পাশবিক প্রবৃত্তি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৬, ১৬:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০১৬, ১৬:৫৯

options
link
চাকায় প্রস্রাব করার শাস্তি, সারমেয়কে পিষল গাড়ির চালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির চাকায় প্রস্রাব করেছিল কুকুরটা৷ এই ছিল তার অপরাধ৷ যার জন্য ইচ্ছাকৃতভাবে তাকে গাড়ির চাকায় পিষে দিল সভ্য সমাজের ‘শিক্ষিত’ গাড়িমালিক৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে ভাসাই এলাকায়৷ অভিযুক্তের নাম সৌরভ দুখণ্ডে৷

আহত সারমেয়টিকে স্থানীয় পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছে বটে৷ কিন্তু তার অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে৷ অভিযুক্ত গাড়ি মালিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে পশুপ্রেমী সংগঠন৷ অভিযোগ, পুলিশের কাছে সৌরভ দুখণ্ডের নামে মামলা দায়ের করা সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশুপ্রেমী নন্দা মহাদিক জানিয়েছেন, নির্মমভাবে গাড়ির নিচে সারমেয়টিকে পিষে দেওয়া হয়েছে৷ যার ফলে শিরদাঁড়ার হাড় ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং সেরে উঠলেও কোনওদিন সে আর চলাফেরা করতে হবে না৷ পাশবিক এই প্রবৃত্তির কড়া শাস্তির দাবি করেছেন তিনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.