সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এমনটাই সন্দেহ করেছিলেন স্বামী। আর সেই সন্দেহের বশেই স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তার আক্রমণ থেকে রেহাই পেল না দুই কন্যাও। গত শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের টিকরি গ্রামে। আহতরা নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম গোপাল। সে তার পরিবারের সঙ্গে থাকত না। গোপালের স্ত্রী রামগুনি (৩৯) একটি ভাড়া বাড়িতে দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনজন ঘুমাচ্ছিলেন। তবে রামগুনির ছেলে আশু ঘটনাস্থলে ছিলেন না। সে তার এক বন্ধুর বাড়িতে রাত কাটাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় লুকিয়ে গোপাল পাঁচিল টপকে তাঁদের বাড়িতে প্রবেশ করে। এরপরই সোজা সে রামগুনির ঘরে ঢুকে যায়। সেখানেই আচমকা সে অ্যাসিড হামলা চালায়। রামগুনির আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে গোপাল সেখান থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়েছিলেন রামগুনি এবং তাঁর দুই কন্যা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজন নাবালিকা।
বছর তেইশের আশুর অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে। আশু জানিয়েছেন, গোপাল দিনরাত নেশা করতেন। এমনকী চাষের একটি জমিও নাকি সে বিক্রি করে দিয়েছিল। এরপরই রামগুনি তাঁর সন্তানদের নিয়ে অন্য বাড়িতে বসবাস করতে শুরু করেন। কিন্তু গোপালের সন্দেহ ছিল, রামগুনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এর আগেও নাকি একাধিকবার তাঁদের মধ্যে বচসা বাঁধে বলে জানিয়েছেন আশু। পুলিশ গোপালের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?