Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

৩০ বার কুপিয়ে বাবাকে খুন করল যুবক

সম্পত্তির লোভ এতটা পাশবিক করে দিতে পারে মানুষকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০১৭, ১৫:৪৪

options
link
৩০ বার কুপিয়ে বাবাকে খুন করল যুবক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাবাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল মার্চেন্ট নেভির প্রাক্তন নাবিক৷ স্বামীকে বাঁচাতে গিয়ে অভিযুক্তের রোষের শিকার তার মা’ও৷ ঘটনার পর ফ্ল্যাট উড়িয়ে দেওয়ার চেষ্টা করে রাহুল মাটা নামে ওই যুবক৷ বিস্ফোরণে আহত পুলিশকর্মী সহ একাধিক৷ ঘটনাটি ঘটেছে দিল্লির অজন্তা হাইজিং সোসাইটিতে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মহিলাদের উত্যক্ত করার জন্য বদনাম ছিল রাহুলের৷ তার কাণ্ডকারখানায় অসন্তুষ্ট ছিলেন বাবা আর পি মাটা৷ সম্প্রতি ছেলেকে ত্যাজ্যপুত্র করেছিলেন অর্থ দপ্তরের প্রাক্তন কর্মী৷ সম্পত্তি না পাওয়ার ক্ষোভেই এই কাজ করেছে সে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার দুপুর আড়াইটা নাগাদ নিজের ফ্ল্যাটে ঢুকে বাবাকে নৃশংসভাবে কোপাতে থাকে রাহুল৷ ৩০ বার বাবাকে আঘাত করেছে সে৷ স্বামীকে বাঁচাতে গিয়ে ছেলের ছুরির ঘায়ে জখম হন মা রেণু মাটাও৷ তাঁর চিৎকারেই প্রতিবেশীরা ছুটে আসেন৷ কিন্তু ততক্ষণে ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় রাহুল৷ ভিতরকে শাসাতে থাকে পুরো ফ্ল্যাট উড়িয়ে দেবে সে৷ পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে দরজা ভাঙার চেষ্টা করতেই রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের নভ খুলে আগুন ধরিয়ে দেয় রাহুল৷ বিস্ফোরণের তীব্রতায় পুলিশকর্মী সহ ঘটনাস্থলে উপস্থিত একাধিক মানুষ জখম হন৷

ডেপুটি কমিশনার ওমবীর সিং জানিয়েছেন, জখম হওয়া সত্বেও দিল্লি পুলিশের কর্মীরা সাহসিকতার পরিচয় দেন৷ সেই অবস্থাতেই ধরে ফেলেন রাহুল মাটাকে৷ না হলে আরও কয়েকজনকে হয়তো মেরে ফেলত সে৷

আরও পড়ুন –

(শ্যালিকাকে বিয়ে করতেই শ্লীলতাহানির নাটকজামাইবাবুর)

(ব্রাহ্মণের সঙ্গে সহবাসেই মিলবে সৌভাগ্য, যুবতীকে পরামর্শ জ্যোতিষীর)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.