সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শপথ গ্রহণের পরই আশ্বাস দেন, রাজ্যকে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করবেন৷ কিন্তু তাঁর কেন্দ্র গোরখপুরেই এক ব্যক্তি জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ দুষ্কৃতীরা পলাতক৷
গোরখপুরের সাঁঝওয়ার টোল প্লাজার কাছে ওই ব্যক্তি পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ৷ যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্রে এমন মর্মান্তিক ঘটনায় চমকে গিয়েছেন স্থানীয় বাসিন্দারাও৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখে পোড়ানো হয়েছে৷ কেউ কেউ বলছেন, হাত-পা বেঁধে একটি গাড়ির মধ্যে ফেলে ওই ব্যক্তিকে পোড়ানো হয়৷ ওই গাড়িতে করেই দুষ্কৃতীরা ঘটনাস্থলে এসেছিল বলে জানা গিয়েছে৷
Sahjanwa: Man burnt alive by unknown assailants. Police on spot, investigation underway. pic.twitter.com/d5cySQ97FJ
— ANI UP (@ANINewsUP) April 9, 2017
সর্বশেষ খবর
-
নেপাল বিপর্যয়ে নিখোঁজ স্ত্রী, ফেসবুক ডিপিতে সস্ত্রীক শুভ্রাংশুর সাদা-কালো ছবিতে কীসের ইঙ্গিত?
-
ঋণের কাঁটা! সঞ্চয় খানিক বাড়লেও ধারদেনায় ডুবে ভারতীয়রা, বলছে আরবিআই
-
মুখ থুবড়ে পড়ল মমতাপন্থীদের অনাস্থা প্রস্তাব! পঞ্চায়েত সমিতির দখল ঋতপন্থী বিধায়ক পত্নীর হাতেই
-
ছেলেমেয়ে নয়, সঙ্গী দুই সখী, দুর্গাপুরের ঘটক বাড়ির দুর্গাপুজোয় দেবীর বাহনেও চমক
-
স্বপ্ন সত্যি হওয়ার পথে! আগামী বছরই ছুটবে বুলেট ট্রেন, সময়সীমা ঘোষণা করলেন রেলমন্ত্রী