Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

৩০০ ডিমের তরকারি রেঁধে তাক লাগালেন ইনি

তিনশো ডিমের তরকারি কীভাবে রাঁধলেন তিনি একা হাতে, স্রেফ সে কৌতূহলেই এই ভিডিও দেখছেন অসংখ্য মানুষ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০১৬, ১৮:২৩

options
link
৩০০ ডিমের তরকারি রেঁধে তাক লাগালেন ইনি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেট দুনিয়ায় নানা কুকারি শোয়ের ছড়াছড়ি৷ নামী শেফরা তাঁদের হরেক রান্নার কেরামতি দেখান এইসব অনুষ্ঠানে৷ তবে এ সব ছাপিয়ে এক সাধারণ মানুষ সবার মন জয় করে নিয়েছেন৷ প্রায় তিনশোটি ডিমের তরকারি বানিয়ে তাক লাগিয়েছেন তিনি৷

‘ভিলেজ ফুড ফ্যাক্টরি’ নামে এক ইউটিউব চ্যানেলের সৌজন্যে এ ছবি ছড়িয়েছে নেটদুনিয়ায়৷ যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রায় শ’তিনেক ডিমের তরকারি রাঁধছেন৷ রেসিপির মধ্যে কোনও বাড়বাড়ন্ত নেই৷ কোনও চালাকিও নেই৷ সবথেকে আকর্ষক হল এই ভিডিওর সরলতা৷ সাদামাটা ভাবেই যেভাবে তিনি এতগুলো ডিমের তরকারি রাঁধলেন ও সকলকে খেতে দিলেন তা বেশ অবাক করা৷ কেননা বহু দামী রেস্তরাঁর শেফও হয়তো এতগুলো ডিমের তরকারি রাঁধার সাহস করতেন না৷

Advertisement

গত পাঁচদিনে এ ভিডিও দেখেছেন প্রায় ১৮ লক্ষ মানুষ৷ রেসিপি জানার তাগিদে নয়৷ তিনশো ডিমের তরকারি কীভাবে রাঁধলেন তিনি একা হাতে, স্রেফ সে কৌতূহলেই এই ভিডিও দেখছেন অসংখ্য মানুষ৷ তাঁর রান্নার কেরামতি দেখে নিন আপনিও-

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.