সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম দরিয়ায় যে একবার ডুব দিয়েছে, সে যেভাবেই হোক পার হয়েছে। ভালবেসেই করা যায় অসাধ্য সাধন। আর তাই-ই করে দেখালেন এক যুবক। তাঁর প্রেম অবশ্য আর পাঁচজন সাধারণ মানুষের মতো ছিল না। প্রতিকূলতাও ছিল হাজার গুণ বেশি। কারণ এক যৌনকর্মীর প্রেমে পড়েছিলেন তিনি। কিন্তু সমাজ-স্বজনদের পরোয়া না করে নিজের প্রেমের জন্য লড়ে অবশেষে সফল হলেন দিল্লির যুবক। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ ও দিল্লি মহিলা কমিশনের সহায়তায় দিল্লির জিবি রোডের ওই যৌনকর্মীকে নিষিদ্ধ পল্লি থেকে উদ্ধার করতে সফল হন প্রেমিক।
[শিশুপাচার রুখতে কী উদ্যোগ নিলেন এই যুবক?]
২০১৫ সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পে ঘরছাড়া হয়েছিলেন ২৭ বছরের যুবতী। থাকা-খাওয়ার অভাবে নেপাল থেকে দিল্লি চলে এসেছিলেন। সেখানেই অসহায়তার সুযোগ নিয়ে যুবতীকে বিক্রি করে দেওয়া হয়। বছর দুয়েক আগে উত্তর দিল্লির সদর বাজার এলাকায় যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল ওই যৌনকর্মীর। আলাপ আরও গভীর হলে খদ্দের হিসেবে পতিতালয়ে যেতে শুরু করেন ওই ব্যক্তি। ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন তাঁরা। ঠিক করে ফেলেন যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলবেন। তবে সেই স্বপ্নপূরণের প্রাথমিক কাজ ছিল প্রেমিকাকে পতিতালয় থেকে যেভাবে হোক বের করে আনা। সকলের চোখ এড়িয়ে সে কাজ করা যে কতটা দুঃসাধ্য, তা ভালই জানতেন তিনি। কিন্তু ভালবাসাকে জয় করতে ঝুঁকি তো নিতেই হত। পতিতালয়ের মালিকের চোখ ফাঁকি দিয়ে একাধিকবার পালানোর চেষ্টাও করেন যুবতী। কিন্তু ব্যর্থ হন। তারপরই প্রেমিক বুদ্ধি খাটিয়ে মহিলা কমিশনে ফোন করে সাহায্য চান। কমিশনের থেকে খবর পেয়েই পুলিশের একটি দল ওই নিষিদ্ধ পল্লিতে তল্লাশি চালিয়ে যুবতীকে উদ্ধার করেন।
[একরত্তি শিশুর রক্তকান্নায় চক্ষু চড়কগাছ ডাক্তারদের]
কমিশনের এক সিনিয়র আধিকারিক বলেন, “কয়েকদিন আগেই এক ব্যক্তি ফোনে জানান, জিবি রোডের এক পতিতালয়ে তাঁর প্রেমিকা আটকে রয়েছেন। দেহব্যবসা ছেড়ে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে চাইছেন যুবতী। আর সেই কারণেই আমরা দ্রুত তাঁকে বের করে আনার ব্যবস্থা করি।”
সর্বশেষ খবর
-
অযোধ্যা, বৈষ্ণো দেবীর পর চুরির অভিযোগ গুজরাটের অম্বাজি মন্দিরেও! সিসিটিভিই চিনিয়ে দিল অভিযুক্তদের
-
ফের রণক্ষেত্র মণিপুর! অসম রাইফেলসের ক্যাম্পে হামলা উন্মত্ত জনতার, একাধিক গাড়িতে আগুন
-
‘লাভ জেহাদ’-এর অভিযোগ থেকে ‘ফতোয়া’ জারি, নীরবতা ভেঙে আমির বললেন…
-
ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! রথে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
‘দম থাকলে ব্রিগেডে যান’, একুশে জুলাই নিয়ে ‘কালীঘাট তৃণমূল’কে তোপ দিলীপের