সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর সঙ্গে চিকেন তন্দুরি খেতে যাওয়াই কাল হল। দোকানদারদের মারে প্রাণ গেল যুবকের! ২০০ টাকার চিকেন তন্দুরির জন্য বচসা হয় তাঁদের মধ্যে। অভিযোগ, ধারালো ছুরি ও লোহার রড দিয়ে মারধর করা হয় ওই যুবক ও তাঁর বন্ধুদের মধ্যে। ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের থানেতে।
জানা গিয়েছে, থানের মুলুন্দ অঞ্চলে খাবারের দোকান রয়েছে ইমরান ও তাঁর ভাই সালিম খানের। রবিবার রাতে সেখানে চিকেন তন্দুরি খেতে গিয়েছিলেন অক্ষয় নার্ভেকার ও তাঁর বন্ধু আকাশ সাবলে নামে দুই যুবক। পুলিশ সূত্রে খবর, সেখানে ২০০ টাকার খাবারের বিল নিয়ে অক্ষয় ও আকাশের সঙ্গে বচসা বাঁধে ইমরান আর সালিমের। যা বড় আকার ধারণ করে। তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।
[আরও পড়ুন: উড়িয়ে দেওয়া হবে দেশের ২৪টি বিমানবন্দর! হুমকি মেলের পরই ছড়াল আতঙ্ক]
অভিযোগ, মারামারির সময় ধারালো ছুরি ও লোহার রড নিয়ে দুই বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ে দুই ভাই। সেখানেই নাকি লুটিয়ে পড়েন অক্ষয় ও আকাশ। দুজনকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যান ইমরান ও সালিম। আঘাতের কারণে হাসপাতালে মৃত্যু হয় অক্ষয়ের। এই ঘটনায় দোকান মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সোমবার দুই অভিযুক্ত-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ধৃতদের সকলকে আদালতে তোলা হয়। ৮ মে পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরবর্তী তদন্ত জারি রয়েছে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে