সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না৷ অন্য এক যুবকের সঙ্গে গড়ে উঠেছিল সম্পর্ক৷ এই ছিল তাঁর অপরাধ! এই অপরাধেই স্ত্রী ও তাঁর প্রেমিককে নগ্ন করে গাছের সঙ্গে বেঁধে অকথ্য অত্যাচার চালাল স্বামী ও তার সঙ্গীরা৷ রাজস্থানের কসোটিয়া গ্রামে ঘটেছে এই নৃশংস ঘটনা৷ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে উদয়পুর থানার পুলিশ৷
প্রতিবেশীদের কথা অনুযায়ী, নিত্যদিন স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকত নিগৃহিতা মহিলার৷ মহিলার অবৈধ প্রেমের কারণেই এই ঝামেলা হত বলে জানা গিয়েছে৷ পরিস্থিতি এমন দাঁড়ায় স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে গিয়ে থাকতে শুরু করেন তিনি৷ এই অভিযোগেই মহিলা ও তাঁর প্রেমিককে দু’দিন ধরে নগ্ন করে গাছের সঙ্গে বেঁধে রাখে স্বামী ও তার সঙ্গীরা৷ এমনকি সেই অবস্থাতেই রাস্তা দিয়েও হাঁটানো হয় তাঁদের৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে উদয়পুর থানার পুলিশ৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’