গরুকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিটুল জেলায়। রবিবার এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। জানা যাচ্ছে, প্রতিবাদে এলাকার বাসিন্দারা একাধিক দোকান-গাড়ি ভাঙচুর করেছেন। লাগিয়ে দিয়েছেন আগুনও। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত এলাকা।
রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, একটি গরুকে শারীরিক নির্যাতন করছেন এক যুবক। জানা যায়, ঘটনাটি বিটুল জেলার। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে একের পর এক দোকান-গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। এমনকী সেগুলি জ্বালিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, অন্তত সাতটি দোকানে অগ্নিসংযোগ করে দেন বিক্ষোভকারীরা। এছাড়া ভাঙচুর করা হয় বহু গাড়ি এবং বাড়ি। তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিটুলের পুলিশ সুপার বীরেন্দ্র জৈন বলেন, “বিক্ষোভকারীদের এখনও শনাক্ত করা যায়নি। চলছে তল্লাশি।” দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?