সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রবধূর সঙ্গে জোর করে অন্তরঙ্গ হতে চাইছিলেন শ্বশুর৷ আর তাই শাস্তি হিসাবে ছেলেই গুলি করলেন নিজের বাবাকে৷ কানপুরের ফারুকাবাদ জেলায় স্ত্রীর সম্মানহানি করার অপরাধে নিজের বাবাকে গুলি করলেন ২৮ বছরের অমিত৷
জানা গিয়েছে, গত শনিবার রতিরাম মদ্যপ অবস্থায় তাঁর পুত্রবধূর সঙ্গে জোর করে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা শুরু করেন৷ মহিলার বহু নিষেধ সত্ত্বেও রতিরাম তাঁর কথা শোনেননি৷ উপায় দেখতে না পেয়ে নিজের সম্মান বাঁচাতে চিৎকার করেন অমিতের স্ত্রী৷ আর চিৎকার শুনেই ঘটনাস্থলে উপস্থিত হন অমিত৷ বাবাকে নিজের স্ত্রীর সঙ্গে এমন আচরণ করতে দেখে রাগের মাথায় বাবাকে গুলি করেন তিনি৷
এই ঘটনার পর অমিত নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন৷
জানা গিয়েছে, গুলির আঘাতে ঘোরতর জখম রতিরামকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অনেক রক্তপাত হলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন৷
রতিরামের ছোট ছেলে অনুজের অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনের ধারায় অমিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার