সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর হত্যাকাণ্ড উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। নাবালিকা মেয়ের সামনে স্ত্রীকে গুলি করে খুন করলেন যুবক। তীব্র বচসার পরে মেজাজ হারান অভিযুক্ত ব্যক্তি। এরপর মেয়ের সামনেই স্ত্রীকে গুলি করেন তিনি! গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে যোগীরাজ্যের পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের আজনারা সোশাইটিতে। মৃতা বছর ৪৫-এর রুবি। তাঁকে খুনের অভিযোগ স্বামী ৪৮ বছরের বিকাশ সেরাওয়াতের বিরুদ্ধে। ঘটনার সময় বাড়িতে ছিল না রুবি-বিকাশের বড় মেয়ে কাব্য। সে স্কুলে গিয়েছিল। যদিও বাড়িতে ছিল ১১ বছরের নাব্য। স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র অশান্তির পর নাব্যর সামনেই রুবিকে গুলি করেন বিকাশ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তরুণী।
পুলিশের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বিকাশ মাদকাসক্ত। দাম্পত্য কলহের জেরে গত এক মাস আলাদা থাকছিলেন রুবি। কিন্ত মঙ্গলবার সকালে পাশপার্টে ও আধার কার্ড নিতে ফ্ল্য়াটে ফিরেছিলেন তিনি। তখন ফের উভয়ের মধ্যে ঝগড়া বাধে। এক সময় মেজাজ হারিয়ে রুবিকে গুলি করে বিকাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। খুনের ঘটনার পরেই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত। তাঁর খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে
-
বলিউড ছেড়ে চাষে মন, পাহাড়-জঙ্গলে বাস, কোথায় ‘রাজ’ ছবির সেই ‘সুন্দরী অশরীরী’ মালিনী?
-
এবার কল্যাণী এইমস পর্যন্ত ছুটবে বারাকপুর মেট্রো! বড় ইঙ্গিত অর্জুন সিংয়ের
-
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ