Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

শেভিং ক্রিম ব্যবহারে ত্বকে ব়্যাশ, শাহরুখকে আইনি নোটিস

কিং খান মানুষকে বিভ্রান্ত করেছেন, অভিযোগ আবেদনকারীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০১৭, ১০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০১৭, ১০:২৭

options
link
শেভিং ক্রিম ব্যবহারে ত্বকে ব়্যাশ, শাহরুখকে আইনি নোটিস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সিনেমা মুক্তি পাওয়ার আগে আইনি ফাঁসে কিং খান। একটি শেভিং ক্রিম সংস্থার হয়ে শাহরুখ খান বিজ্ঞাপন করেছিলেন। তবে সেই ক্রিম ব্যবহারে ত্বকে সমস্যা দেখা দিয়েছে। এই অভিযোগে কিং খানের নাম ক্রেতা সুরক্ষা আদালতে নালিশ জানিয়েছেন ভোপালের বাসিন্দা রাজকুমার পাণ্ডে। অভিযাগকারীর বক্তব্য, বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছেন শাহরুখ। ক্রেতা সুরক্ষা আদালত এই নিয়ে শাহরুখকে আইনি নোটিস দিয়েছে।

[কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে ভাইরাল দীপিকার নগ্ন ছবি, চাঞ্চল্য নেটদুনিয়ায়]

দেশের প্রায় সমস্ত ভোগ্যপণ্যের বিজ্ঞাপনে ভারতীয় তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সেলিব্রিটিরা বিজ্ঞাপনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন তারা যখন ব্যবহার করছেন, তখন দেশের মানুষ তা নিতেই পারেন। তারকাদের দেখে অনেকেই সেই সমস্ত পণ্য কেনেন। জিনিস কিনে মোহভঙ্গের ঘটনাও ঘটেছে। কেউ আবার এই নিয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন। এই যেমন ভোপালের রাজকুমার পাণ্ডে। মধ্যপ্রদেশের রাজধানীর বাসিন্দা সম্প্রতি একটি শেভিং ক্রিম ব্যবহার করেছিলেন। ওই ক্রিম দিয়ে দাড়ি কামানোর পর তাঁর মুখে ব়্যাশ বেরোতে থাকে। অবস্থা এমন হয় যে ডাক্তার দেখাতে হয়। রাজকুমার যে ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেন সেই সংস্থার মডেল হলেন শাহরুখ খান। মধ্যপ্রদেশের এই ব্যক্তি তাঁর ত্বকের সমস্যার জন্য কিং খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি পথে হেঁটেছেন। ক্ষতিপূরণ চেয়ে ওই রাজ্যের ক্রেতা সুরক্ষা আদালতে তিনি মামলা করেন। রাজকুমারের অভিযোগ, শাহরুখ ক্রিমের বিজ্ঞাপন করে মানুষকে বিভ্রান্ত করছেন। বিজ্ঞাপনে শাহরুখ বলেছেন এটাই ভারতের সেরা শেভিং ক্রিম। রাজকুমারের বক্তব্য শুনে ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক শাহরুখ, ক্রিম প্রস্তুতকারক সংস্থা এবং মধ্যপ্রদেশের খাদ্য দপ্তরে আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[OMG! প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কে কেন আগ্রহ নেই আয়ুষ্মানের?]

রাজকুমার এখানেই লড়াই শেষ করেননি। তিনি ওই ক্রিমের নমুনা রাজ্যের খাদ্য ও ওষুধ দপ্তরে পাঠান। রাজকুমারের দাবি সরকারি রিপোর্টে বলা হয় ক্রিমের মান খারাপ। আগামী ছবি জব হ্যারি মেট সেজলর প্রচারে দেশের নানা প্রান্তে যেতে হচ্ছে শাহরুখকে। তার আগে নয়া বিতর্কে জড়ালেন বাদশা। কয়েক বছর আগে শাহরুখ একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে হাজির হয়েছিলেন। তা নিয়ে কিং খানকে নানা কথা শুনতে হয়েছিল। কয়েকটি সংস্থার বিজ্ঞাপনের সঙ্গে পণ্যের মান খাপ খায় না বলে বেশ কয়েকজন বলিউড তারকা অফার পেয়েও তা ফিরিয়েছেন। শেভিং ক্রিমের সাম্প্রতিক বিতর্ক বুঝিয়ে দিল পর্দায় যা দেখানো হয় বাস্তব অনেক দূরেই থাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.