সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে নিজের সন্তানের গলায় পা তুলে নির্মমভাবে হত্যা করল এক ব্যক্তি৷ ঘটনাটি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভুমের৷ বুধবার ওই ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে, এমনটাই জানিয়েছেন তকলা থানার অফিসার অশোক কুমার সিনহা৷
[বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ]
পুলিশ সূত্রে খবর, লাদুরা সামাদ নামের ওই ব্যক্তি একটি ছাগল ও মুরগি কেনার জন্য স্ত্রী সুখমতির কাছে টাকা চায়৷ টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে শুরু হয় বচসা৷ তা গড়ায় হাতাহাতির পর্যায়ে৷ উপায় না দেখে বাড়ি থেকে পালিয়ে যান সুখমতি৷ কিন্তু ১২ মাসের কন্যাসন্তানের কথা মাথায় রেখে বাড়ি ফিরে আসেন তিনি৷ তারপর আবার শুরু হয় বচসা৷ রাগের মাথায় নিজের মেয়েকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নেয় অভিযুক্ত৷ তারপর শিশুটিকে মাটিতে ছুড়ে ফেলে সে৷ তবে এতেই ক্ষান্ত হয়নি ওই ব্যক্তি৷ নির্মমভাবে গলায় পা তুলে, শ্বাসরুদ্ধ করে হত্যা করে শিশুটিকে৷ নৃশংস এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া৷ অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকার মানুষ৷
[মন্ত্রপূত ওষুধেই হবে পড়াশোনায় উন্নতি, টোপ দিয়ে নাবালিকাকে ধর্ষণ ওঝার]
সর্বশেষ খবর
-
সোনাঝুরির হাট অবৈধ নয়! জীবিকা বাঁচাতে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ কয়েক হাজার হস্তশিল্পী
-
‘প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরানো যায় না’, বিশ্বকাপের মাঝেই ট্রাম্পের সঙ্গে অন্য খেলায় হ্যারি কেন!
-
দেশে ফিরলেই ফাঁসি কার্যকর! হাসিনার প্রত্যাবর্তন-বার্তায় হুঙ্কার বিএনপির
-
গুরুদ্বারে অন্ন পায় নিরন্নরা, বিদেশি অনুদান বিতর্কে স্বর্ণমন্দিরকে বিরাট ‘ছাড়’ ঘোষণা মোদির
-
বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও