সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে দেখে কখনও বোঝাই যায়নি তিনি কম করে ১৩,৮৬০ কোটি টাকার মালিক৷ গুজরাতের আহমেদাবাদে একটি চার কামরা ফ্ল্যাটে থাকতেন এবং রোজ অটো করে বাড়ি থেকে অফিস যেতেন৷ এমন এক মানুষের কাছে কালো টাকা থাকতে পারে তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না ব্যবসায়ী মহেশ শাহর প্রতিবেশীরা৷
জমির কারবারি মহেশ শাহ গত কয়েক বছর পর্যন্ত নিজের বার্ষিক আয় দুই-তিন লক্ষ টাকা দেখালেও, চলতি বছর সেপ্টেম্বর মাসে কর জমা করার সময় শাহ নিজের সম্পত্তির হিসাব দেখান প্রায় ১৩,৮৬০ কোটি টাকা৷ আর এরপরই সরকারের তরফ থেকে শাহর জরিমানা হিসাবে ১০০০ কোটি টাকা ধার্য করা হয়৷ ১০০০ কোটি টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর৷ কিন্তু নির্ধারিত সময়ে জরিমানা দিতে ব্যর্থ হন আহমেদাবাদের এই ব্যবসায়ী৷ শুধু তাই নয়, ঘটনার পর থেকেই নিখোঁজ মহেশ শাহ৷ তাঁর পরিবারের সদস্যরাও তাঁর নিখোঁজ হয়ে যাওয়া সম্পর্কে সঠিকভাবে কিছু বলতে পারছেন না৷ শুধু তাই নয়, ৬৭ বছর বয়সী এই রিয়েল এস্টেট ব্যবসায়ী আচমকা কোথায়, কেন নিখোঁজ হয়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা ক্রমে বেড়েই চলেছে৷
সর্বশেষ খবর
-
নবপত্রিকা স্থাপন থেকে মন্ত্রের সঠিক উচ্চারণ কৌশল! পুরোহিতদের প্রশিক্ষণ শিবির সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের
-
১৩০ বছরের ইতিহাসে ভয়াল বন্যা জাপানে! এশিয়াডের আগে জল থইথই ক্রীড়াবিদদের অস্থায়ী ঘর
-
মহড়া চলাকালীন বাংলাদেশের চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ, নিহত ২! প্রশ্ন ‘মেড ইন চায়না’ নিয়ে
-
‘পুরাতন ভৃত্যে’র সঙ্গে হাত মিলিয়ে কোটিপতি শ্বশুরকে খুন! বউমার কীর্তিতে চাঞ্চল্য
-
বৈবাহিক ধর্ষণ অপরাধ? সিদ্ধান্ত নেবে সংসদ, সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত নয়, জানিয়ে দিল কেন্দ্র