সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে (Manipur) রিজার্ভ ব্যাটেলিয়নের শিবিরে অস্ত্র লুটের চেষ্টা। এই ঘটনায় জওয়ানদের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। ২৩ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতের ঘটনা। থৌবাল জেলার ৩ নম্বর রিজার্ভ ব্যাটেলিয়নের শিবিরে চড়াও হয় কয়েকশো মানুষের ভিড়। গুলি ও অস্ত্র লুট করার চেষ্টা করে তারা। সেই সময় মৃত্যু হয় এক ব্যক্তির।
সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনার গতিবিধি আটকাতে রাস্তা অবরোধ করে দাঙ্গাকারীরা। রিজার্ভ ব্যাটেলিয়নের শিবির থেকে অস্ত্র লুটের চেষ্টা চালা তারা। যদিও অসম রাইফেলস এবং RAF পরিস্থিতি সামাল দেয়। তখনই সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২৩ জন। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকার সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এখনও বিভিন্ন এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, সোমবার দাঙ্গায় অভিযুক্ত ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
,
An attempt to loot weapons from an India Reserve Battalion at Khangabok in Thoubal district of #Manipur was successfully thwarted by Security Forces today. One rioter was… pic.twitter.com/K6QxCVMMU5— SpearCorps.IndianArmy (@Spearcorps) July 4, 2023
[আরও পড়ুন: আদিবাসী যুবকের মুখে প্রস্রাবের অভিযোগ, মধ্যরাতে গ্রেপ্তার অভিযুক্ত ‘বিজেপি কর্মী’]
গত দু’মাস ধরে মেতেই ও কুকিদের জাতিদাঙ্গায় উত্তাল হয়ে আছে মণিপুর। উত্তরপূর্বের রাজ্যে হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকার। অশান্তিতে প্রাণ হারিয়েছেন প্রায় ১২০ জন। আহত ৩ হাজারের উপর। ঘরছাড়া লক্ষাধিক। এতে চাপ বাড়ছে পাশের রাজ্যগুলিতেও। আশ্রয়ের খোঁজে পড়শি রাজ্যে ভিড় করছেন বহু মানুষ। যার মধ্যে মিজোরাম অন্যতম। মণিপুর থেকে মিজোরামে ১২ হাজার ১৬২ জন শরণার্থী পালিয়ে এসেছেন। এদিকে সোমবার মণিপুরের হিংসার ঘটনায় রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করেছে শীর্ষ আদালত।
[আরও পড়ুন: ‘আর এক মুহূর্ত দেরি করা উচিত নয়’, এবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল উপরাষ্ট্রপতির]
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের