সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সশস্ত্র পুলিশের ছাউনিতে দুষ্কৃতী হামলা! ঘটনাস্থল মণিপুর৷ শনিবার বেলা ১১টা নাগাদ অন্তত ৭০ জন দুষ্কৃতী হামলা চালায় মণিপুরের নাংগকাওতে ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সের (আইআরবি) ছাউনিতে৷ পুলিশের অস্ত্রশস্ত্র লুঠ করে পালায় দুষ্কৃতীরা৷ হামলাকারীরা NSCN – IM-এর সদস্য বলে প্রাথমিক অনুমান৷ প্রায় ৭০ জন সশস্ত্র দুষ্কৃতী আইআরবি-র সদস্যদের মারধর করে তাঁদের অস্ত্র কেড়ে নেয় বলে জানা গিয়েছে৷
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় সশস্ত্র মণিপুর পুলিশ৷ এদিন মণিপুরে ২৪ ঘন্টার বনধ চলছে৷ তবে সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র লুঠের ঘটনা মণিপুরে নজিরবিহীন নয়৷ গত এক মাসে বেশ কয়েকবার সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র লুঠ করে পালায় দুষ্কৃতীরা৷ ব্যাঙ্কের ক্যাশবাহী গাড়িও লুঠ হয়েছে৷ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে মণিপুরে বিধানসভা ভোট রয়েছে৷
সর্বশেষ খবর
-
বিশ্ব উষ্ণায়নে বাড়ছে জলস্তর, সমুদ্রগর্ভে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের
-
তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোনে ‘না’, কাদের জন্য ছাড়? জানাল বিজয়ের সরকার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ফের চুনকাম, মুছল নতুন করে লেখা কার্ল মার্ক্সের উক্তি
-
নেপালের পর উত্তরাখণ্ডে হড়পা বানে মৃত ৭, অসমে ধসে মৃত্যু ৪ জনের, বন্যার শঙ্কা উত্তরপ্রদেশ-ঝাড়খণ্ডেও
-
মহামেডান পর্ব অতীত, এবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হলেন মেহরাজউদ্দিন