Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

অনিচ্ছাকৃত খুনের মামলায় মণিপুরের মুখ্যমন্ত্রীর ছেলের পাঁচ বছরের জেল

নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতের পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৭, ১২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৭, ১২:১৫

options
link
অনিচ্ছাকৃত খুনের মামলায় মণিপুরের মুখ্যমন্ত্রীর ছেলের পাঁচ বছরের জেল zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ একটি অনিচ্ছাকৃত খুনের মামলায় মণিপুরের মুখ্যমন্ত্রীর ছেলেকে সাজা শোনাল নিম্ন আদালত। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ছেলে অজয় মিতাইকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। অন্যদিকে, এই ঘটনায় নিহত ইরম রোজারের বাবা ও মা-র নিরাপত্তা কীভাবে সুনিশ্চিত করা যায়, তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

[দিল্লিতে গণপিটুনিতে পার্কিং কর্মীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ বেঙ্কাইয়ার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি ২০১১ সালে মার্চের। তখনও মণিপুরের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেননি এন বীরেন সিং। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাঁর ছেলের গাড়িকে ওভারটেক করতে বাধা দেন ইরম রজার নামে এক যুবক। আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠে এন বীরেন সিংয়ের ছেলে অজয় মিতাই। গাড়ি থেকে নেমে ইরমকে লক্ষ্য করে গুলি চালিয়ে যান তিনি। পরে মারা যান ইরম।

[বেঙ্গালুরুর রাস্তায় বিষাক্ত ‘তুষারপাত’!]

এই ঘটনার অজয় মিতাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের হয়। নিম্ন আদালতে সেই মামলা চলাকালীন, গত মার্চে মণিপুরে বিধানসভা ভোট হয়। কংগ্রেসকে হারিয়ে সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন এন বীরেন সিং। এরপরই নিরাপত্তার দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিহত ইরম রজারের বাবা ও মা।  অভিযোগ, মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জমানায় নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। এই মামলায় তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত কীভাবে করা যায়, তা খতিয়ে দেখতে কেন্দ্রকে নির্দেশ দিলেন বিচারপতি এল নাগেশ্বরা রাও ও বিচারপতি নবীন সিনহার অবসরকালীন বেঞ্চ।

[পাওয়া গেল সন্দেহজনক ব্যাগ, পাঠানকোটে জারি চূড়ান্ত সতর্কতা]

এরইমধ্যে নিম্ন আদালতে সাজাও পেলেন মুখ্যমন্ত্রীর ছেলে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এন বীরেন সিংয়ে ছেলে অজয় মিতাইকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে অবশ্য হাইকোর্টে মামলা করেছেন অজয়। তবে সেই মামলায় কোনও আইনজীবী তাঁর হয়ে লড়তে চাইছেন না বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.