সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দুকেরা যাই বলুন না কেন মোদির নোট বাতিলের সিদ্ধান্ত বিজেপিকে খুব একটা বিপাকে ফেলছে না৷ অন্তত গুজরাতের উপনির্বাচনের ফল তো এমনটাই বলছে৷
গুজরাতের পুরসভা, বেশ কয়েকটি গ্রাম-পঞ্চায়েত ও তালুকের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার৷ আর তাতে বিরোধীরা প্রায় খড়কুটোর মতই উড়ে গিয়েছে৷ গত রবিবার গুজরাত রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই উপনির্বাচন হয়৷ মঙ্গলবার তারই ফল বের হয়৷
- নির্বাচনের ফলে দেখা যাচ্ছে, ১২৬টি পুরসভার মধ্যে ১০৯টি আসনই বিজেপির দখলে গেছে৷
- এছাড়া গুজরাত জেলা পঞ্চায়েত, তালুক পঞ্চায়েত ও পুরসভাগুলিতে উপনির্বাচনের ফলে দেখা যাচ্ছে ২৩টি আসনই বিজেপির জয়জয়কার৷ কংগ্রেস সেখানে পেয়েছে সাকুল্যে ৮টি আসন৷
- ভাপি নগরপালিকা উপনির্বাচনে ৪৪ টি আসনের মধ্যে ৪১টিই বিজেপির দখলে, সেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৩টি৷
- সুরাত-কনকপুর-কনসাদ নগরপালিকা উপনির্বাচনে ২৮টির মধ্যে বিজেপির দখলে ২৭টি আসন, কংগ্রেস পেয়েছে মাত্র ১টি৷
এর আগে মহারাষ্ট্রে উপনির্বাচনের ফলেও বিজেপির জয়জয়কার বিরোধীদের চুপ করিয়ে দিয়েছিল৷ এদিকে ইতিমধ্যেই গুজরাতে উপনির্বাচনের ফল বের হতেই উদযাপনে মেতে উঠেছে বিজেপির কর্মী-সমর্থকরা৷ বিজেপির উপর ভরসা রাখার জনসাধারণকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
১৭ বছরের আগেই ‘মা’! স্বামীর বিরুদ্ধেই পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে আরও কড়া লালবাজার
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন