সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ধনকুবেরদের তালিকায় তিনিই বয়স্কতম। ৯২ বছর বয়সে ফোর্বস (Forbes) প্রকাশিত ধনকুবেরদের তালিকায় জায়গা করে নিয়েছেন লছমন দাস মিত্তল (Lachhman Das Mittal)। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ২.৫ বিলিয়ন ডলার। সাধারণ পরিবারের জন্মগ্রহণ করা লছমনের উন্নতির বিবরণ একেবারে চমকে দেওয়ার মতো।
সদ্য প্রকাশিত ফোর্বস তালিকায় বয়স্কতম ব্যক্তি হিসাবে কেশব মহীন্দ্রার নাম ছিল। গত ১২ এপ্রিল তিনি প্রয়াত হন। তারপরেই ভারতের বয়স্কতম ধনকুবের হিসাবে লছমনের নাম উঠে আসে। এলআইসি এজেন্ট হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। অন্যদের মতোই ৬০ বছর বয়স পর্যন্ত কর্মক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন। সারা জীবনের সঞ্চয় কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেন।
[আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে বাংলা, সোম থেকে শুক্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
৬৫ বছর বয়সে নতুন করে ট্রাক্টর তৈরির ব্যবসা শুরু করেন লছমন। সোনালিকা ট্রাক্টর নামে নতুন সংস্থা তৈরি করেন। কিন্তু প্রথম কয়েক বছরের মধ্যেই দেউলিয়া হয়ে যান লছমন। ব্যবসায় লোকসানের জেরে কার্যত সর্বস্বান্ত হয়ে যান। তবে সেখান থেকে আবার ঘুরে দাঁড়ান। একই ব্যবসা ফের নতুন রূপে শুরু করেন। অবশেষে সাফল্য পান লছমন।
উত্তর ভারতের একাধিক রাজ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে সোনালিকা ট্রাক্টর। পাঞ্জাব, হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যে ব্যবহার হয় এই ট্রাক্টর। ৯২ বছর বয়স হলেও সোনালিকা ট্রাক্টর সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন লছমন। যদিও ছেলেদের হাতে ব্যবসার দায়িত্ব তুলে দিয়েছেন তিনি। তবে খুঁটিনাটির দিকে তীক্ষ্ণ নজর থাকে লছমনের।
[আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের শাস্তি! ভারতীয় ‘নাগরিকত্ব’ হারালেন অভিনেতা]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?