সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুকালে মহিলারা অশুদ্ধ হয়ে পড়েন। সে কারণেই তাঁরা মন্দিরে প্রবেশ করেন না। এ কথা বলেই বিপাকে পড়লেন কেরলের কংগ্রেস নেতা এম এম হাসান। তাঁর মন্তব্য জুড়ে এখন বিতর্কের ঝড়।
[ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই, জানিয়ে দিলেন মোহন ভাগবত ]
সংবাদমাধ্যম ও রাজনীতি বিষয় এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন ওই কংগ্রেস নেতা। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেন সভায় উপস্থিত মহিলারা। তাঁর এই মন্তব্য মহিলাদের প্রতি অসম্মানজনক বলেই মন্তব্য করেন তাঁরা। এ নিয়ে বিতর্ক শুরু হয় নানা শিবিরে। তারপরই নিজের অবস্থান পাল্টে ফেলেন ওই কং নেতা। সাফাই দিয়ে বলেন, তিনি আসলে সামাজিক পরিস্থিতির কথা বলতে চেয়েছেন। তাঁর বক্তব্য, তিনি যা বলেছেন সেটি তাঁর অভিমত নয়। সামাজিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়েই তাঁকে ওই কথা বলতে হয়েছে। সেমিনারে উপস্থিত এক মহিলাই তাঁকে এ নিয়ে প্রশ্ন করেন। উত্তরে তিনি জানান বহু হিন্দু ও মুসলিম মহিলাই ঋতুকালে নিজেদেরকে অশুদ্ধ মনে করে পুজোআচ্চা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখেন। এটাই সাধারণ অবস্থা। তাঁর সাফাই, এটা কোনওভাবেই তাঁর নিজস্ব মতামত নয়। তাঁর দাবি, তিনি এই অবস্থা সমর্থন করেন কি করেন না, সেটা আসল বিষয় নয়। কিন্তু কোনও রাজনৈতিক দলই ধর্মীয় ঐতিহ্যে পরিবর্তন আনতে পারেন না। সে কারণেই হিন্দু ও মুসলিম উভয় শ্রেণির মহিলাদেরই এই প্রবণতার কথা তুলে ধরেছিলেন। কিন্তু তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে বলেই এখন অভিযোগ কং নেতার।
[ তিন তালাক পেয়ে মোদির দ্বারস্থ গর্ভবতী মুসলিম মহিলা ]
সর্বশেষ খবর
-
তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা
-
খুদে ভক্তের ছবির আবদার না মিটিয়েই সটান গাড়িতে, ‘নির্দয়’ সোনাক্ষীর ভিডিও ভাইরাল
-
দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির
-
রাতভর বৃষ্টিতে দিল্লির রাস্তা যেন নদী, গাছ পড়ে অবরুদ্ধ বহু রাস্তা, নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত ৩
-
‘আলোচনার মাধ্যমেই সামাধান সম্ভব’, ইরান-আমেরিকার সংঘাতে শান্তির বার্তা মোদির