এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক তাৎপর্য কেড়ে নিল বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের মন্তব্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার প্রথম সংসদীয় বৈঠকেই বাংলার প্রসঙ্গ তুলে ধরে তিনি স্পষ্ট দাবি করেন, “পশ্চিমবঙ্গে দলের সাফল্য বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে।”
দলীয় সাংসদদের সামনে নবীন বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও বাংলায় যে কর্মীরা দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের লড়াইয়ের ফলেই এই সাফল্য এসেছে। সেই সমস্ত কর্মী, নেতা এবং সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের অভিনন্দন জানান তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিজেপি এই ফলকে কেবল একটি নির্বাচনী সাফল্য হিসেবে নয়, বাংলায় দীর্ঘমেয়াদি রাজনৈতিক বিস্তারের ভিত্তি হিসেবেই দেখছে।
রাজনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গের ভোটের পর প্রথম এনডিএ সংসদীয় দলের বৈঠকে বাংলাকে আলাদা করে তুলে ধরা মোটেই কাকতালীয় নয়। সংসদের মঞ্চ থেকেই দলীয় নেতৃত্ব বুঝিয়ে দিল, জাতীয় রাজনীতির পরবর্তী সমীকরণে পশ্চিমবঙ্গ এখনও বিজেপির অন্যতম প্রধান রাজনৈতিক অগ্রাধিকারের রাজ্য। বাংলার ফলকে সামনে এনে একদিকে যেমন কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা হয়েছে, তেমনই বিরোধীদের উদ্দেশেও স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে— বিজেপির নজরের কেন্দ্রে এখনও বাংলা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি