সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে অনুপ্রবেশের ছক রুখে দিল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিকেশ হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা বরাবর রুটিন নজরদারি চালানোর সময় আচমকাই কয়েকজন সন্দেহভাজন জঙ্গির গতিবিধি চোখে পড়ে নিরাপত্তারক্ষীদের। সেনা ও পুলিশের যৌথবাহিনী ওই জঙ্গিদের তাড়া করে। বিপদ বুঝে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। শুরু হয় তীব্র গুলির লড়াই। শেষ পর্যন্ত এদিনের গুলির লড়াইতে এক জঙ্গির মৃত্যু হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র সংবাদ সংস্থাকে এদিন জানিয়েছেন, ‘অনুপ্রবেশের ছক রুখে এক জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। অভিযান এখনও চলছে। এদিনই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী বেঙ্কাইয়া নায়্ডুও। তিনি জানিয়েছেন, পাকিস্তান যেন একাত্তরের স্মৃতি ভুলে না যায়।
[৩ বছরে কত কালো টাকা উদ্ধার হল? সুপ্রিম কোর্টে জবাব কেন্দ্রর]
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা