সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে। শনিবার জম্মু ও কাশ্মীরের পাম্পোরে সেনাবাহিনীর কনভয়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাম্পোরে শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ের উপর এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
শনিবার দুপুরে পাম্পোরে সেনাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা হলে তিন সেনার মৃত্যু হয়।
এদিন লোকালয়ের ভিতর সেনাবাহিনীর উপর জঙ্গিরা হামলা চালালে পাল্টা আক্রমণ চালায়নি সেনাবাহিনী। সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, “সেই সময় আশেপাশে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের নিরাপত্তার খাতিরে পাল্টা আক্রমণ করেনি সেনা।”
এই ঘটনার পরই অঘোষিত বনধ নেমে আসে পাম্পোরে। নিরাপত্তার খাতিরে সেনাবাহিনীর জওয়ানরা গোটা অঞ্চলটি ঘিরে রেখেছে বলে খবর পাওয়া গিয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১