সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তারক্ষীদের ন্যূনতম মাসিক বেতন হতে চলেছে ১৫ হাজার টাকা৷ এমনকী, তাঁদের ‘দক্ষ কর্মী’ হিসাবেও চিহ্নিত করতে চলেছে সরকার৷
বুধবার নয়াদিল্লিতে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়৷ একইসঙ্গে তাঁর ঘোষণা, সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং সুপারভাইজারদের সর্বনিম্ন মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা৷ তাঁদের ‘অতি-দক্ষ কর্মী’-র আওতায় আনছে সরকার৷ ফিকির তরফে আয়োজিত এক সভায় এদিন শ্রমমন্ত্রী জানান, ‘স্কিল-ইন্ডিয়া’, ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘স্টার্ট আপ ইন্ডিয়া’-র মতো কেন্দ্রের একাধিক ‘ফ্ল্যাগশিপ’ কর্মসূচির সংযুক্তিকরণের উদ্যোগ নিচ্ছে সরকার৷ শ্রম-বিধি সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে৷
দত্তাত্রেয়র দাবি, এই সবের ফলে উপকৃত হবেন বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে নিযুক্ত দেশের প্রায় ৫০ লক্ষ নিরাপত্তারক্ষী এবং তাঁদের ২.৫ লক্ষেরও বেশি পরিবারবর্গ৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’