সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছতার নিরিখে এবার ভারতীয় রেলকেই ‘স্বচ্ছতা হি সেবা’ পুরস্কার দিচ্ছে কেন্দ্র৷ আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয় থেকে এই পুরস্কারের ঘোষণা করা হয়৷ রেলের প্রতিটি স্টেশনে পর্যন্ত পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থায় ঠিকঠাক থাকার দরুন এই স্বীকৃতি বলে জানানো হয়েছে৷ ‘স্বচ্ছ ভারত মিশন’-এর মাধ্যমে দপ্তরগুলির মধ্যে প্রতিযোগিতামূলক ‘স্বচ্ছতা হি সেবা’ চালু হয় গতবছর৷
[৭ জন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের]
এদিন পুরস্কার ঘোষণার পর মন্ত্রকের জনসংযোগ আধিকারিক বলেন, ‘‘এই পুরস্কারটি রেল তার কঠোর পরিশ্রমের মাধ্যমে পেয়েছে৷ আমরা দেখেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক উন্নতি করছে৷ আর সেই কারণেই রেলকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷’’
[বড় ঘোষণা জেটলির, পেট্রল-ডিজেলে লিটারপ্রতি আড়াই টাকা কমাচ্ছে কেন্দ্র]
মোদি সরকার ক্ষমতায় আসার পরই দেশকে ‘স্বচ্ছ’ করতে কয়েক কোটি টাকা খরচে গুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়৷ ‘স্বচ্ছ ভারত’ মিশনের নামে এক শতাংশ ‘সেস’ বসানোও হয়৷ দেশজুড়ে ঝাড়ু হাতে মোদি-সহ বিজেপির নেতা-মন্ত্রীদেরও পথে নামতে দেখা যায়৷ সংবাদমাধ্যমে বিজ্ঞপনেও ঝড় তোলে কেন্দ্র৷ তার ফলস্বরুপ কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে রেল স্টেশনগুলি সাফাই অভিযানে নামতে নির্দেশও জারি হয়৷
[দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করলেন ICICI ব্যাংকের সিইও চন্দা কোচার]
কেন্দ্রীয় দপ্তরগুলির মধ্যে ‘স্বচ্ছতা’র প্রতিযোগিতার লক্ষ্যে গতবছরই ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্প চালু করা হয়৷ প্রায় এক বছর ধরে প্রতিযোগিতা চলার পর এদিন ফলাফল ঘোষণা করা হয়৷ তবে, পুরস্কার ঘোষণা হলেও রেলের ‘স্বচ্ছতা’ নিয়ে যাত্রী অভিযোগ কম নয়৷ যাত্রীদের কাছ থেকে ‘স্বচ্ছ ভারত’ মিশনের নামে এক শতাংশ ‘সেস’ বসানো হলেও বাস্তবে তার প্রভাব খুব একটা দেখা যায় না বলেই অভিযোগ৷
[ভারতীয় অর্থনীতিতে জোড়া ধাক্কা, রেকর্ড পতন শেয়ার বাজারে]
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল