সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে ধর্ষণ করল এক নাবালক। দক্ষিণ দিল্লির গোবিন্দপুরির বাসিন্দা ১৩ বছরের এই কিশোরের বিরুদ্ধে ৯ বছরের এক বালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। কিশোরকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[তিন তালাকের বিরুদ্ধে মামলা লড়ে সামাজিক বয়কটে মুখে ইসরাত জাহান]
ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। হঠাৎই বাড়িতে থাকা ওই নাবালিকার পেটে ব্যথা শুরু হয়। ক্রমশ অবস্থার অবনতি হলে, হাসপাতালে ভর্তি করা তাকে। সেখানেই শারীরিক পরীক্ষায় ধরা পড়ে গোটা বিষয়টি। প্রথমে বাড়িতে কিছু না জানালেও, পরে নাবালিকা ঘটনাটি জানায়। প্রকাশ্যে আসে অভিযুক্ত কিশোরের নাম। একসাথে খেলাধুলো করত ওই কিশোর ও নির্যাতিতা নাবালিকা। এক পাড়াতেই থাকত তারা। একটি সরকারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নিজের পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত বলে পুলিশ সূত্রে খবর। নির্যতিতার বাড়ির লোক পুলিশে অভিযোগ দায়ের করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
[দুর্গাপুজোর বিসর্জনের দিনক্ষণ মুখ্যমন্ত্রী ঠিক করার কে, টুইটারে সরব বাবুল]
পুলিশ জানিয়েছে, খেলা করার নামে নাবালিকার বাড়িতে ঢোকে ওই কিশোর। বাড়িতে তখন নির্যাতিতার বাবা-মা ছিলেন না। সেই সুযোগেই তাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকাকে সফরদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধে নাগাদ শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরেই তাঁর বয়ান নেওয়া হয়।
[প্রাক্তন প্রেমিকা ফিরল বর্তমান বস হয়ে, তারপর…]
সেই বয়ানের ভিত্তিতেই অভিযোগ দায়ের করা হয়। কিশোরকে জুভেনাইল হোমে রাখা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘ছিঃ, আপনি একটা খারাপ মা’, অভয়ার মাকে বেনজির আক্রমণ করে বিতর্কে আরজে প্রিয়াঙ্কা
-
রাজ্যে এবার শিল্পের ‘ভারী’ পদধ্বনি! বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি, শিলান্যাসে শুভেন্দু
-
ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর বাস! খাস কলকাতায় গ্রেপ্তার আফগান যুবক
-
‘দ্রুত আলোচনায় আসতে হবে সরকারকে’, ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধরনায় ‘কালীঘাট তৃণমূল’
-
‘অমানবিক! আমি সোনমের পাশে’, বাস্তবের ‘ব়্যাঞ্চো’কে আমির অগ্রাহ্য করতেই ফুঁসে উঠলেন প্রাক্তন কিরণ রাও