সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদু ধর্ষণ করছে নাতনিকে কিংবা বাবার যৌন লালসার শিকার হতে হচ্ছে মেয়েকে। এমন ঘটনা তো হামেশাই খবরের শিরোনামে ওঠে আসে। আর এবার রাজস্থানের উদয়পুরে চার বছরের এক শিশুপুত্রের ওপর বিকৃত যৌন অত্যাচার চালাল এক নাবালক। অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
[নীতীশ ‘নির্লজ্জ’, আস্থা ভোটে হেরে ক্ষোভ উগরে দিলেন তেজস্বী]
জানা গিয়েছে, নির্যাতিত ও অভিযুক্ত দুজনেই উদয়পুরেরই বাসিন্দা। নির্যাতিত শিশুপুত্রের বাবা পেশায় শ্রমিক। রোজকারের মতোই বুধবার সকালেও কাজে বেরিয়েছিলেন তিনি। মায়ের সঙ্গে বাড়িতে ছিল চার ভাইবোন। দুপুরে প্রকৃতির ডাকে বাড়ির পাশেই মাঠে যায় চার বছরের শিশুটি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলে বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন মা। ছেলের খোঁজে তিনি নিজেই বেরিয়ে পড়েন। মাঠের কাছে গিয়ে দেখেন, এলাকারই এক নাবালক চার বছরের শিশুটির ওপর যৌন অত্যাচার চালাচ্ছে। শিশুর মা ঘটনাস্থলেই পৌঁছনোর পর পালিয়ে যায় সে। অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল, যে চার বছরের একরত্তি শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এরপরই স্বামীকে খবর দেন ওই মহিলা।
[পণ নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই না করে গ্রেপ্তারি নয়: সুপ্রিম কোর্ট]
স্থানীয় থানায় অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলার স্বামী। ওই নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নং ধারা ও পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছি। নির্যাতিত শিশুটির ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।’
[আধার ও প্যান ‘লিঙ্ক’ নিয়ে ফের নয়া সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র]
সর্বশেষ খবর
-
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ তোপ দীপিকার! ভাইরাল পোস্টে বিতর্ক
-
‘ভালো নেই’, অনশন মঞ্চ থেকে বার্তা সোনমের, দেখা করবেন কেজরি, কী জানালেন ‘র্যাঞ্চো’র স্ত্রী?
-
বঙ্গ পর্যটনে জুড়ছে পুরুলিয়ার সবুজ সেঁওয়াতি পাহাড়! জঙ্গল ঘেরা এই জনপদে জানেন কী আছে?
-
রথের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, সাতসকালে মায়াপুরে গোমাতার পুজো সস্ত্রীক দিলীপের
-
রথে দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা লরির, মৃত ৪