সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন বাড়িতে একা ছিল ওই নাবালিকা। সেই সুযোগে অভিযুক্ত লুকিয়ে তার ঘরে প্রবেশ করে। তারপরই সে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার আর্তনাদে ছুটে আসেন স্থানীয় মানুষজন। ভয় পেয়ে অভিযুক্ত সেখান থেকে পালাতে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন প্রতিবেশীরা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ আধিকারিকরা ঘটানাস্থলে পৌঁছে তাকে আটক করে।
পুলিশ সূত্রে খবর, বছর সতেরোর অভিযুক্ত ওই কিশোর দশম শ্রেণির ছাত্র। সে নাবালিকার বাড়ির পাশেই বসবাস করে। ছোট থেকেই সে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই পকসো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নির্যাতিতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সে বর্তমানে তার বাবা-মায়ের সঙ্গেই রয়েছে। তার বয়ান খুব শীঘ্রই রেকর্ড করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের