সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে আইনের তীব্র কড়াকড়ির মধ্যেও কোথাও যেন বড়সড় ফাঁক রয়ে গিয়েছে। আর সেই ফাঁক গলেই হয়ে চলেছে ধর্ষণের মতো অপরাধ। ফের সমাজের ঘৃণ্য কিছু পুরুষের লালসার শিকার হতে হল এক নাবালিকাকে।
ঘটনা লখনউয়ের রামনগর থানার বরাবাঁকি গ্রামের। অন্যান্য দিনের মতো গত বুধবার চাষের কাজে মাঠে গিয়েছিল ১৫ বছরের কিশোরী। নাবালিকার পরিবারের অভিযোগ, সেখানেই স্থানীয় তিন ব্যক্তি আচমকাই উপস্থিত হয়ে ওই কিশোরীকে অপহরণ করে। তারপর ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়। ওই তিনজন গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে বলেও অভিযোগ। এবং সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়, গণধর্ষণের ঘটনা পুলিশ বা পরিবারের কাউকে বললে, তার পরিণতি ভাল হবে না।
[হাসপাতালে নিয়ে যেতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না এই ট্যাক্সিচালক]
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম প্রবেশ, রামু এবং পঙ্কজ। কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে কিশোরীর পরিবারের লোক পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁরা জানান, পুলিশ প্রথমে ঘটনার বিস্তারিত লিখিত অভিযোগ নিতে অগ্রাহ্য করে। বিষয়টি সিনিয়র অফিসারদের গোচরে আসার পর শেষে বৃহস্পতিবার এফআইআর দায়ের করা সম্ভব হয়। সার্কল অফিসার শ্রীপাল যাদব ঘটনাস্থল খতিয়ে দেখেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
[সংঘর্ষ বিধ্বস্ত সাহারানপুরে রাহুল গান্ধীকে যাওয়ার অনুমতি দিল না প্রশাসন]
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের