সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিক-সহ আরও কয়েকজন যুবককে দিয়ে নিজের ১৩ বছরেরে মেয়েকে যৌন হেনস্তা করাত মা! নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে হরিদ্বার পুলিশ মা ও মায়ের প্রেমিক সুমিত পাটওয়ালকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। এদিকে অভিযুক্ত মহিলা বিজেপির সদস্য বলে জানা গিয়েছে।
হরিদ্বারের সিনিয়র পুলিশ অফিসার পরমেন্দ্র ডোভাল জানিয়েছেন, এক ১৩ বছর বয়সি নাবালিকা পুলিশের কাছে যৌন হেনস্তার অভিযোগ জানায়। এরপর ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। রিপোর্টে ধরা পড়ে ওই নাবালিকাকে একাধিকবার যৌন হেনস্তা করা হয়েছে। এরপরই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে নাবালিকার মা ও তাঁর প্রেমিককে পাকড়াও করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকিদের খোঁজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে বাবার কাছেই থাকত নাবালিকা মেয়েটি। তবে মাঝেমধ্যে মায়ের কাছেও আসত মেয়েটি। নাবালিকার অভিযোগ, মায়ের ইন্ধোনে তাঁর প্রেমিক ও আরও কয়েকজন মিলে তাকে একাধিকবার যৌন হেনস্তা করে। পুরো বিষয়টি সে তার বাবাকে জানায়। থানায় অভিযোগ দায়ের হতেই ব্যবস্থা নেয় পুলিশ।
এদিকে ওই মহিলার এমন কাণ্ড সামনে আসতেই বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে বেশ অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে
-
পিছু ছাড়ছে না দুর্যোগ, বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপ! লাল সতর্কতা জারি, ফের ভাসবে কলকাতা?