সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেটির গালে পাকিস্তানের পতাকা৷ মেয়েটির গালে ভারতীয় তেরঙ্গা৷ ছেলেটি কামড়ে ধরেছে মেয়েটির গাল৷ ঠিক এরকমই একটি ছবি হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিল এক কিশোর৷ তার জেরেই বজরঙ্গ দলের ক্ষোভের মুখে পড়লেন তিনি৷
ফয়জল শেখ নামে ওই কিশোর শাহপুর কলেজের ছাত্র৷ তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এ ছবির খোঁজ যায় বজরঙ্গ দলের সদস্যদের কাছে৷ ভারতীয় আবেগে আঘাত করার অভিযোগে তার উপর চড়াও হয় দলের বেশ কিছু সদস্য৷ জানা যায়, ফয়জল ক্ষমা চাইলেও কান দেওয়া হয়নি৷ এমনকী ছবি ডিলিট করে দেবে বললেও শান্ত হয়নি ক্ষুব্ধ বজরঙ্গ সদস্যরা৷ লোহার রড ও অন্যান্য অস্ত্র নিয়ে ফয়জল ও তার বন্ধুদের উপর চড়াও হয় তারা৷ পালিয়ে প্রাণে বাঁচে কিশোর৷
ফয়জলেরই এক বন্ধু বজরঙ্গ দলের কাছে এই খবর পাঠায়৷ অপর এক বন্ধু সে খবর পেয়ে ফয়জলের বাড়িতে যায় ও তাকে সতর্ক করে৷ এর ফলেই রক্ষা পায় ফয়জল৷ কিন্তু তার পরিবারের সদস্যরা চরম হেনস্তার মুখে পড়ে৷ এমনকী তার বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়৷ অভিযোগ, তাকে না পেয়ে পাশের এক মুসলিম পরিবারের বাড়িতেও চড়াও হয় উত্তেজিত বজরঙ্গ দলের সদস্যরা৷
গত রবিবারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ স্থানীয়দের অভিযোগে তদন্তে নামে পুলিশ৷ এখনও পর্যন্ত এ ঘটনায় গ্রেফতার ৫ জন৷ বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি৷
সর্বশেষ খবর
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল