সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারের আসার আগে থেকেই নতুন নোটগুলি নিয়ে মানুষের মনে উৎসাহের কমতি নেই৷ নোটের রং থেকে শুরু করে ডিজাইন সবই খুঁটিয়ে দেখছেন আম আদমি৷ কয়েকদিন আগেই বাজারে রটে গিয়েছিল ২০০০ টাকার নোট থেকে নাকি রং উঠছে৷ পাশাপাশি, এও রটেছিল ২০০০ টাকার নোটে নাকি মাইক্রো জিপিএস চিপও রয়েছে৷ এমন নানা কথাই যখন বাজারে রটছে তখন নতুন ৫০০ টাকার নোট সম্পর্কেও ভয়ংকর তথ্য প্রকাশ্যে এল৷
শোনা যাচ্ছে, ৫০০ টাকার নোট থেকে নাকি রঙের সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে ছাপার কালিও৷ কোথাও আবার শোনা যাচ্ছে ছাপার ভুলের জন্যই নাকি ঘটেছে এমন ঘটনা৷ এমন কথা শুধু রটে গিয়েই থেমে থাকেনি৷ লেখা ও রং উঠে যাওয়া ৫০০ টাকার নোটের ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে৷
নোটের রং ও লেখা উঠে যাওয়ার ঘটনা আদৌ সত্যি কিনা সেই বিষয়ে প্রশ্ন জাগছে সকলের মনেই৷ তবুও এই ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়েছে আম আদমির মনে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার