সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসব বেদনায় ছটফট করছিলেন ৩৫ বছরের মহিলা৷ তখনই অস্ত্রোপচারের প্রয়োজন ছিল৷ কিন্তু হাসপাতালের ডাক্তারবাবু নেই৷ গিয়েছেন কোনও এক ট্রেনিং প্রোগ্রামে৷ এবার কী হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্মীদের মনে৷ উত্তর মিলল এলাকার বিধায়কের আগমনে৷ পোশাক ও দস্তানা পরে নিজে ঢুকে গেলেন অপারেশন থিয়েটারে৷ দক্ষ হাতে অস্ত্রোপচার করে নতুন জীবন উপহার দিলেন মহিলাকে৷
বুদ্ধিমান মানুষের জীবনে সুখ থাকে না, মত গবেষকদের
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বের মিজোরাম রাজ্যের সাইহা এলাকায়৷ আর অস্ত্রোপচারকারী বিধায়কের নাম ডঃ কে বেইচুয়া৷ এমবিবিএস পাশ করার পর দুই দশকেরও বেশি সময় ধরে জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করেছিলেন ডঃ বেইচুয়া৷ কিন্তু ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর প্র্যাক্টিস ছেড়ে দিয়েছিলেন৷ কারণ রাজনীতিতে প্রচুর সময় দিতে হয়৷
এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়
শেষবার অস্ত্রোপচার করেছিলেন ২০১৩ সালের ডিসেম্বর মাসে৷ তারপর আর ছুরি-কাঁচিতে হাত দেননি ডঃ বেইচুয়া৷ কিন্তু এদিন এলাকা পরিদর্শনে বেরিয়ে যখন শুনতে পান একজন মহিলা প্রসব বেদনায় ছটফট করছেন৷ আর তিনি ছাড়া আর কেউ এমন এলাকায় সেই মুহূর্তে নেই যে সাহায্য করতে পারে তাঁকে৷ দ্বিতীয়বার ভাবেননি বেইচুয়া৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে উপস্থিত হন৷ অভ্যাস না থাকলেও এতটুকু হাত কাঁপেনি তাঁর৷
টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের
সর্বশেষ খবর
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?