সংবাদ প্রতিদিনই ডিজিটাল ডেস্ক: নেতার কেচ্ছা ফাঁস করার সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির বিধায়ক আমাঞ্চি কৃষ্ণ মোহনের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছিলেন স্থানীয় এলাকার এক সাংবাদিক। সেই অপরাধেই তাঁকে স্থানীয় থানার সামনেই বেধড়ক মারধর করা হয়।
জানা গিয়েছে, গত রবিবার তেলেগু খবরের কাগজের সাংবাদিক এম নাগার্জুন রেড্ডি বাইক নিয়ে সফর করছিলেন। সেই সময় তাঁর পথ আটকায় আমাঞ্চি কৃষ্ণ মোহনের ভাই আমাঞ্চি স্বমুলু এবং তার সাঙ্গোপাঙ্গরা। দলের নেতার বিরুদ্ধে খবর লেখার জন্য সাংবাদিকের উপর চড়াও হয় তারা। তাঁকে ব্যাপক মারধর করা হয় বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন স্থানীয়রা। তাঁদের সামনেই ঘটে এই ঘটনা। সাংবাদিক নাগার্জুন জানিয়েছেন, পেশার জন্য এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হননি তিনি। গত ১০ বছরে এই নিয়ে চারবার তাঁকে হত্যার চেষ্টা করা হল।
(বেজায় কাঁদছে, বিরক্তিতে তিন দিনের শিশুর পা ভাঙল হাসপাতাল কর্মী)
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?