সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু পাচারকারী সন্দেহে ঝাড়খণ্ডে পিটিয়ে খুন করা হল ৬ ব্যক্তিকে৷ আক্রান্ত ব্যক্তিদের বাঁচাতে গিয়ে উন্মত্ত জনতার হাতে মার খায় পুলিশও৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পূর্ব সিংভূম জেলায় শিশু পাচারকরি সন্দেহে বিকাশ কুমার ভার্মা, গৌতম কুমার ভার্মা ও গনেশ গুপ্তাকে পিটিয়ে খুন করে জনতা৷ এছাড়াও এক মহিলাকেও মারধর করে উত্তেজিত জনতা৷
অপরদিকে পার্শ্ববর্তী সরাইকেলা জেলায় নইম, সিরাজ খান ও সাজ্জু নামের তিন ব্যক্তিকেও একই অভিযোগে প্রাণ হারাতে হয় ক্ষুব্ধ জনতার কাছে৷ আক্রান্ত ব্যক্তিদের বাঁচাতে গিয়ে জনতার রোষে পড়ে পুলিশও৷ মারধর করা হয় পুলিশকর্মীদের৷ এছাড়াও পুলিশের বেশ কয়েকটি গাড়িও জালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷
[নির্দেশ না মানলে পাকিস্তানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যাবে ভারত]
জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই পূর্ব সিংভূম, সরাইকেলা-সহ বেশ কয়েকটি জেলায় শিশু পাচারকারীদের দৌরাত্ম নিয়ে গুজব ছড়িয়েছে৷ শিশুদের ধরে নিয়ে বিদেশে পাচার করা থেকে তাদের দিয়ে ভিক্ষা করানো হচ্ছে বলেও গুজব শোনা যাচ্ছিল৷ তারপর ওই এলাকায় শিশু পাচারকারীদের হাতেনাতে ধরতে শুরু হয় পাহারা৷ রাস্তায় গাড়ির তল্লাশি শুরু হয়৷ ঘটনার দিন নইম, সিরাজ খান ও সাজ্জু নামের তিন পশু ব্যবসায়ী গাড়ি করে হলদিপোকার থেকে রাজনগর যাচ্ছিলেন৷ মাঝরাস্তায় তাঁদের গাড়ি থামাতে ইশারা করে কয়েকজন লোক৷ তবে গাড়ি না থামিয়ে তীব্র গতিতে পালিয়ে যান ওই তাঁরা৷ এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে জনতা৷ পিছু ধাওয়া করে পাশের গ্রাম থেকে ধরে ফেলা হয় ওই তিন ব্যক্তিকে৷ উত্তেজিত জনতার হাতে বেদম প্রহার খেয়ে প্রাণ হারান তাঁরা৷ বাধা দিতে গেলে মারধর করা হয় পুলিশকর্মীদের৷
[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]
শীর্ষ পুলিশ আধিকারিক প্রভাত কুমার জানিয়েছেন, ওই এলাকায় বেশ কিছুদিন থেকে শিশু পাচারকারীদের সম্পর্কে গুজব ছড়িয়েছে৷ তাই সন্দেহের বশবর্তী হয়ে জনতা এই কাণ্ড ঘটিয়েছে৷ এই ঘটনার পেছনে কোনও সাম্প্রদায়িক কারণ নেই৷
[রোজভ্যালি-কাণ্ডে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ]
সর্বশেষ খবর
-
সোনাঝুরির হাট অবৈধ নয়! জীবিকা বাঁচাতে এবার পরিবেশ আদালতের দ্বারস্থ কয়েক হাজার হস্তশিল্পী
-
‘প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরানো যায় না’, বিশ্বকাপের মাঝেই ট্রাম্পের সঙ্গে অন্য খেলায় হ্যারি কেন!
-
দেশে ফিরলেই ফাঁসি কার্যকর! হাসিনার প্রত্যাবর্তন-বার্তায় হুঙ্কার বিএনপির
-
গুরুদ্বারে অন্ন পায় নিরন্নরা, বিদেশি অনুদান বিতর্কে স্বর্ণমন্দিরকে বিরাট ‘ছাড়’ ঘোষণা মোদির
-
বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও