সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন – সবাইকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জনপ্রিয়তার নিরিখে যেভাবে এগোচ্ছেন, তাতে বিশ্বের প্রভাবশালী এই মানুষগুলিকে টপকে খুব শিগগিরিই টাইমস ম্যাগাজিন-এর বিচারে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন তিনি। সাম্প্রতিক পরিসংখ্যান অন্তত এমনটাই বলছে।
বিগত কয়েক বছর ধরে এই সেরার শিরোপা দিয়ে আসছে আমেরিকার ম্যাগাজিনটি। প্রতিবছর সেরা বেছে নেওয়া নেন ম্যাগাজিনের সম্পাদকরাই। পাঠকদেরও মতামত নেওয়া হয়ে থাকে। গতবার তাদের বিচারে বছরের সেরা ব্যক্তিত্ব হয়েছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। এবারে পাঠকদের মতামতকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেই ভোটাভুটিতে অনেকটাই এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী।
মোদির পাওয়া ভোট যেখানে ২১ শতাংশ, সেখানে ট্রাম্প ও পুতিনের প্রাপ্ত ভোট মাত্র ৬ শতাংশ। আর ওবামা পেয়েছেন এখনও পর্যন্ত ৭ শতাংশ পাঠকদের ভোট। ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত চলবে এই ভোটপর্ব। তারপরই জানা যাবে চলতি বছরের সেরা ব্যক্তিত্বের নাম।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে