সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জন্মদিনের জন্য আয়োজনের ঘটায় কোনও কমতি ছিল না৷ সাত ফুট লম্বা মস্ত কেক থেকে আটশোর বেশি প্রদীপ প্রজ্জ্বলনের মতো অভিনব সব আয়োজন ছিল৷ তবে এসব সত্ত্বেও প্রধানমন্ত্রীকে দুর্মূল্য মুহূর্ত উপহার দিল এক খুদে দিব্যাঙ্গ৷ গৌরী নামে এই বালিকার মুখে রামায়ণ পাঠ শুনে মন্ত্রমুগ্ধ প্রধানমন্ত্রী৷
প্রতিবন্ধী বাচ্চাদের দিব্যাঙ্গ হিসেবে অভিহিত করার ডাক বেশ কিছুদিন আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ জন্মদিনে এরকমই বেশ কিছু দিব্যাঙ্গ বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল প্রধানমন্ত্রীর৷ নির্ধারিত সূচি অনুযায়ী তাদের কাছে পৌঁছেও গিয়েছিলেন৷ এক এক করে তাদের হাতে তুলে দেন ‘ডিজ্যাবিলিটি কিট’৷ এদের মধ্যেই ছিল ছোট্ট গৌরী৷ প্রধানমন্ত্রী নিজে হাত ধরে তাকে
মঞ্চে তোলেন৷ তারপর কোলে তুলে নেন, যাতে মাইক্রোফোনের নাগাল পায় সে৷ স্পষ্টতই বেশ ভয়ে ভয়ে ছিল ছোট্ট গৌরী৷ কিন্তু প্রায় ছেলে ভোলানো স্বরে প্রধানমন্ত্রী তাঁকে বারবার রামায়ণ শোনাতে বলেন৷ আর তারপরই গড়গড় করে সে শোনাতে থাকে রামায়ণ৷ যা শুনে হাততালির ঝড় ওঠে৷ এরপরই মোদির টুইট, তাঁর কাছে ওই মুহূর্ত দুর্মুল্য৷
তখনই সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “আমি সৌভাগ্যবান বলেই এদের সঙ্গে জন্মদিন কাটাতে পারছি৷ আর কোনও প্রধানমন্ত্রী কখনও এরকম করেছেন নাকি!” পরে এই মঞ্চ থেকেই দিব্যাঙ্গদের সমানুভূতি দিয়ে দেখার বার্তাটিও তুলে ধরেন প্রধানমন্ত্রী৷
Priceless moments from Navsari which I will never forget. pic.twitter.com/CWnkmd68JH
— Narendra Modi (@narendramodi) September 17, 2016
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট