সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হোলির রং এবার গেরুয়া৷ মোদি ম্যাজিকে ফিকে মহাজোট৷ এমনটাই ইঙ্গিত মিলছে প্রথম পর্যায়ের গণনার পর৷ উত্তরপ্রদেশের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতার দিকে এগোচ্ছে বিজেপি৷

প্রার্থনা-যজ্ঞে সাফল্য কামনা সব দলের, তৈরি হচ্ছে লাড্ডুও
৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে প্রয়োজন ২০৩টি আসনের৷ সেখানে সকালে ভোট গণনার পালের হাওয়া একেবারেই কেড়ে নিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি৷ ইতিমধ্যেই ৩০০-রও বেশি আসনে জয়ের দিকে এগোচ্ছে বিজেপি৷ যেখানে রাহুল-অখিলেশের জোট এগিয়ে মাত্র ৭৮টি আসনে৷ যার মধ্যে সপা একার ক্ষমতায় এগিয়ে পঞ্চাশেরও বেশি আসনে৷ কংগ্রেসের আসন সংখ্যা নামমাত্র৷ মায়বতীর বিএসপি-র দখলে মাত্র ১৮টি আসন৷

মাঝ আকাশে সংযোগ বিচ্ছিন্ন, ভারতীয় বিমানকে ফেরাল ফাইটার জেট
তবে কংগ্রেসের মুখ রক্ষা করেছে পাঞ্জাব৷ ৬৫ আসনে এগিয়ে থেকে সংখ্যা গরিষ্ঠতার পথে অনেকটাই এগিয়ে রাহুল গান্ধীর দল৷ আপ ও আকালি দলের সেখানে প্রাপ্তি ২৫ আর ২৭টি আসন৷ মণিপুর ও গোয়াতেও এগিয়ে কংগ্রেস৷ কিন্তু উত্তরাখণ্ডে আবার গেরুয়া ঝড়৷ ৭০টির মধ্যে ৫৫টি আসনেই এগিয়ে বিজেপি৷ অবশ্য সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু গো-বলয়৷ যাতে নির্বাচনের মুখ ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
‘প্রতি বছর ১০০-রও বেশি জওয়ান আত্মহত্যা করছেন’
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১