Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

সমালোচনায় আপত্তি নেই, বরং স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ রমজান মাসের শুরুতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে  ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এই অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাসের শুভকামনা জানিয়ে মোদি বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্  ভারতের শক্তি। দেশে ১২৫ কোটি মানুষ এটা নিয়ে গর্ব করতে পারেন, যে সব ধর্মের মানুষ ভারতে বসবাস করেন। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে যে … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/modi-wishes-countrymen-on-ramzan-in-mann-ki-bat/pid/64204/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "সমালোচনায় আপত্তি নেই, বরং স্বাগত জানালেন প্রধানমন্ত্রী"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ০৯:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ০৯:৩৭

options
link
সমালোচনায় আপত্তি নেই, বরং স্বাগত জানালেন প্রধানমন্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ রমজান মাসের শুরুতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে  ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এই অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাসের শুভকামনা জানিয়ে মোদি বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্  ভারতের শক্তি। দেশে ১২৫ কোটি মানুষ এটা নিয়ে গর্ব করতে পারেন, যে সব ধর্মের মানুষ ভারতে বসবাস করেন। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে যে কোনওরকম সমালোচনাকেও স্বাগত জানালেন তিনি।

[‘ছেলেদের মধ্যে প্রথম কে?’ প্রশ্ন ঘুরিয়ে দিল অণ্বেষা-রক্ষারা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই নয়, ৩২ তম ‘মন কি বাত ‘ অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবস, স্বচ্ছ ভারত মিশন-সহ বিভিন্ন বিষয়ে নিজের মতামত দেশবাসীর সামনে তুলে ধরেন মোদি।  শ্রদ্ধাজ্ঞাপন করেন বীর সাভারকরকেও। মোদি বলেন, ভারতের স্বাধীনতার ইতিহাসে বীর সাভারকজির অবদান কোনওদিনই ভোলা যাবে না। তাঁর বই থেকে সেলুলার জেলে থাকাকালীন স্বাধীনতার জন্য তাঁর লড়াইয়ের কথা জানা যায়। মোদি এও বলেন, আমি খুবই খুশি যে, নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি, সবাইকে ‘কালাপানি’ পেরিয়ে সেলুলার জেল দেখে আসারও আর্জি জানান তিনি।

[মন্ত্রী আসবেন হাসপাতালে, বের করে দেওয়া হল রোগীদের!]

আগামী ২১  জুন আন্তর্জাতিক যোগ দিবস। সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধুমাত্র আমাদের শরীর, মন ও আত্মার মধ্যে যোগাযোগ স্থাপন করে না, বরং সারা বিশ্বকেই এক সূত্রে গেঁথে ফেলে। আগামী ২১  জুন তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবসে পরিবারের তিনটি প্রজন্ম নিয়ে একসঙ্গে যোগাভ্যাস করারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

[যোগীর রাজ্যে মহিলাকে শ্লীলতাহানি করে ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়]

এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন প্রধানমন্তী। তিনি বলেন, এই গ্রহকে আরও সুন্দর করতে হলে, মানুষকে প্রকৃতির সঙ্গে যোগসূত্র তৈরি করতে হবে। প্রসঙ্গত, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এবার বিশ্ব পরিবেশ দিবসে কানেক্টিং পিপলস টু দ্য নেচার-কে থিম হিসেবে বেছে নিয়েছে রাষ্টসঙ্ঘ।

[সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?]

‘মন কি বাত’অনুষ্ঠান ফের স্বচ্ছ ভারত মিশনের সওয়াল করেন মোদি। বলেন, স্বচ্ছ ভারত প্রকল্পের কারণে শহরগুলি মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে একটি প্রতিযোগিতা তৈরি হয়েছে। সংবাদমাধ্যমও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বরপূর্ণ ভুমিকা পালন করেছে।

গত ২৬ মে তিন বছর পূর্ণ করল মোদির নেতৃত্বাধীন এনডিএ। এই উপলক্ষে দেশজুড়ে উৎসবে মেতেছে মোদি সরকার। যা নিয়ে কেন্দ্রের পাল্টা সমালোচনা করেছে বিরোধীরা। সেই প্রসঙ্গ তুলে মোদি বলেন, গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে। উন্নয়নশীল দেশ গঠনে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.