Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

সহকর্মীদের ‘টপলেস ভিডিও’ পাঠিয়ে বিপাকে এসপি

খোদ এসপি কী কাণ্ড করেছিলেন, দেখুন ক্লিক করে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০১৭, ০৩:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০১৭, ০৩:৫৪

options
link
সহকর্মীদের ‘টপলেস ভিডিও’ পাঠিয়ে বিপাকে এসপি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ চালাচালি এই সময়ে অনেকেই করে থাকেন৷ আর তা করতে গিয়েই বেজায় বিপাকে পড়লেন এক এসপি৷ সহকর্মীদেরই পাঠিয়ে বসলেন টপলেস ভিডিও৷ শেষমেশ বন্ধুর বাচ্চার ঘাড়ে দোষ চাপিয়ে কোনওক্রমে মুখরক্ষা৷

[ভারতের মসনদে বসবেন ‘নরেনদাস’, ৪৫০ বছর আগে বলেছিলেন নস্ত্রাদামুস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা মোহালির সাহিবজাদা অজিত সিং নগর বা এসএএস নগরের৷ পরমিন্দর সিং ভন্ডল নামে ওই এসপি একটি ভিডিও পাঠান হোয়াটসঅ্যাপ গ্রুপে৷ তা খুলে তো চোখ কপালে সহকর্মীদের৷ কেননা সে ভিডিওয় দেখা যাচ্ছে, এক টপলেস মহিলা টেবিলের উপর নাচানাচি করছেন৷ খোদ এসপি এই মেসেজ পাঠিয়েছেন দেখে সকলেই একটু অবাক হন৷ কেননা সাইবার ক্রাইমের নিয়ম অনুযায়ী, এই ধরনের আপত্তিকর ভিডিও পাঠানোও শাস্তিযোগ্য অপারাধ৷ মুহূর্তেই অবশ্য নিজের ভুল বুঝতে পারেন এসপি৷ ওই গ্রুপে পুলিশ অফিসারদের পাশাপাশি ছিলেন সাংবাদিকরাও৷ এসপি এই ভিডিও পাঠানোর পরই অনেকে আপত্তি তোলেন৷ তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে বন্ধুর ছেলের ঘাড়ে দোষ চাপিয়ে দেন ওই এসপি৷ ক্ষমা চেয়ে জানান, তিনি নয়, ওই বাচ্চাটিই ভুল করে ভিডিওটি গ্রুপে পাঠিয়েছে৷ কিন্তু বাচ্চা কেন এ ধরনের ভিডিও পাঠাবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে৷

17554651_10158894527015112_381595281_n

সহকর্মীদের একজন অবশ্য জানাচ্ছেন, ভুল মানুষমাত্রই করে থাকেন৷ ক্ষমা করে দেওয়াই বাঞ্ছনীয়৷ তবে এসপির ঠিকঠাকভাবে পাসওয়ার্ড ব্যবহার করা উচিত বলেই মনে করছেন অনেকে৷ গ্রুপ অ্যাডমিন এক সাংবাদিক৷ তিনি জানাচ্ছেন, উনি যখন ক্ষমা চেয়েই নিয়েছেন  তখন ব্যাপারটা এখানেই থেমে যাওয়া উচিত৷ যদিও সাইবার অপরাধ রুখতে যে পুলিশের দ্বারস্থ হয় সাধারণ মানুষ, তাঁর হাতেই কীভাবে এ কাজ হল, সে প্রশ্ন থেকেই যাচ্ছে৷

[ভারতে বসেই তেরঙ্গার চরম অপমান, ছিঁড়ে ফেলে দেওয়া হল ডাস্টবিনে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.