সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদের মহিমা কি এমন যে সামান্য একটি ফেসবুক পোস্টের জেরে তা ক্ষুণ্ণ হবে! এই বিষয়কে গুরুত্ব দিয়ে দাঙ্গা লাগানো, সম্পত্তি ধ্বংস করা লজ্জাজনক। এটা কখনওই নবি মহম্মদের শিক্ষার মধ্যে পড়ে না। পশ্চিমবঙ্গের বসিরহাটের ঘটনা যখন গোটা দেশের মানুষ ক্রমে ক্রমে জানছেন, তখনই টুইট করে এই বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
[ বিজেপি নেত্রীর কীর্তি, বসিরহাটে অশান্তি ছড়াতে হাতিয়ার ভোজপুরি সিনেমার দৃশ্য ]
সম্প্রতি এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে বসিরহাটের পরিস্থিতি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ভাঙচুর হতে থাকে বাড়ি। জ্বলে আগুন। পুলিশের পরোয়া না করেই চলে দেদার দাঙ্গা। যদিও প্রশাসন তার ভূমিকা পালন করেছে। নিয়ন্ত্রণ করেছে পরিস্থিতি। এদিকে বসিরহাটের প্রতি জাতীয় সংবাদমাধ্যমগুলির দৃষ্টি আকর্ষণ করে টুইট করেন এক কেন্দ্রীয় মন্ত্রী। তারপরই বিভিন্ন মাধ্যমে তা সম্প্রচারিত হয়। গোটা দেশই দেখে একটি সামান্য ফেসবুক পোস্ট থেকে কীভাবে প্ররোচনা ও উসকানিতে দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে অশান্তির আগুনে ঘৃতাহুতি দেন হরিয়ানার এক বিজেপি নেত্রী। এক ভোজপুরি সিনেমার দৃশ্য পোস্ট করে তিনি তা বাদুড়িয়ার বাস্তবতা বলে তুলে ধরেন। যদিও কারচুপি ধরা পড়তে বিশেষ সময় লাগেনি। নেটদুনিয়ায় ওই নেত্রীর গ্রেপ্তারি নিয়েও সরব হন অনেকে।
[ ‘দাঙ্গা যাদের ধর্ম তারা আমার বন্ধু নয়’ ]
এই প্রেক্ষিতেই টুইট করলেন মহম্মদ কাইফ। তিনি সাফ জানালেন, একটা ফেসবুক পোস্টে কখনওই মহম্মদের মহিমা ক্ষুণ্ণ হতে পারে না। সে কারণে কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা বা হিংসা ছড়ানো কখনওই মহম্মদের শিক্ষা হতে পারে না। আর তাই এ ঘটনাকে লজ্জাজনক বলেই ব্যাখ্যা করেছেন তিনি।
Prophet Sahab is too great to b defended against a FB post.Damaging property worth crores&violence is absolutely against his teachings.Shame
— Mohammad Kaif (@MohammadKaif) July 6, 2017
এর আগে খোদ কাইফ নেটদুনিয়ায় মৌলবাদীদের কটাক্ষের শিকার হয়েছিলেন। তারপরও যেভাবে ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তাতে নেটদুনিয়ায় বইছে প্রশংসার বন্যা।

সর্বশেষ খবর
-
আজও টাটকা ‘৮৬-র ক্ষত! এবার আর্জেন্টিনাকে হারিয়ে ‘বদলা’? আরও বড় লক্ষ্য ট্রেভর মর্গানের
-
বারণ সত্ত্বেও লাগাতার ক্লিক, পাপারাজ্জিদের চোখরাঙানি মৌনীর! ভাইরাল ভিডিও
-
১৫ দিনের স্নানপর্ব শেষে খুলল প্রভু জগন্নাথের দ্বার, দিঘায় রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে
-
হরমুজে ২০% কর বসাতে চেয়েও পিছু হটলেন ট্রাম্প! ভেংচি কেটে ইরান বলল, ‘আমরা একটু কম নেব’
-
কোটি টাকার রুপোর খোঁজে সাতসকালে তল্লাশিতে আইজি দীক্ষিত! গৃহকর্ত্রীর কথা শুনে চোখ ছানাবড়া