সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে বড় স্বস্তি কংগ্রেস (Congress) নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের (DK Shivakumar)। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ওঠা কর ফাঁকি তথা আর্থিক তছরুপের মামলা খারিজ করল আদালত। লোকসভা ভোটের আগেভাগে শীর্ষ আদালতের (Supreme Court) এই রায়ে ফ্রন্টফুটে কংগ্রেস (Congress)। অন্যদিকে দক্ষিণের রাজ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিজেপির (BJP) দুর্নীতির প্রচার বাধা পেল বলেই মনে করা হচ্ছে।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আর্থিক তছরুপের এই মামলাতে ইডি শিবকুমারকে গ্রেপ্তার করেছিল। তখন ক্ষমতায় ছিল বিজেপি। যদিও মাস খানেক বাদে দিল্লি হাই কোর্টে জামিন পান কংগ্রেস নেতা। জামিনে মুক্ত হয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছিলেন শিবকুমার। পাশাপাশি জানান, বিচারবিভাগের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তাঁর।
[আরও পড়ুন: পরীক্ষা দিতে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার ৩ ছাত্রী! গ্রেপ্তার এমবিএ ছাত্র]
উল্লেখ্য, ২০১৭ সালে আয়কর বিভাগের অভিযান চালায় কংগ্রেস নেতার বাড়িতে। নগদ ৩০০ কোটি টাকা উদ্ধারের দাবি করা হয়। এর পরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি (ED)। অন্যদিকে শিবকুমার অভিযোগ করেছিলেন, যে টাকা উদ্ধার হয়েছিল তা আসলে বিজেপির। কার্যত কর্নাটকের বর্তমান উপমুখ্যমন্ত্রীর অভিযোগেই সিলমোহর দিল শীর্ষ আদালত। পাশাপাশি বিচারপতিরা জানিয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারে।
[আরও পড়ুন: নির্বাচনী বন্ডের তথ্য দিতে বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন SBI-এর]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে