Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিজেপির বিভাজন নীতিতে আরও সালাউদ্দিন জন্মাবে কাশ্মীরে, বিস্ফোরক মুফতি

বিজেপি গোপনে পিডিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছে বলে অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১১:৪১

options
link
বিজেপির বিভাজন নীতিতে আরও সালাউদ্দিন জন্মাবে কাশ্মীরে, বিস্ফোরক মুফতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই কিছুদিন আগেও তারা একে অপরের হাত ধরে চলত। রাজনৈতিক ক্ষেত্রে গাঁটছড়া বেঁধে শাসন করত কাশ্মীর। সে জোট ভেঙেছে। আর তারপরই কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেতা মেহবুবা মুফতি।

[  ধর্ষণে অভিযুক্তদের কোনওরকম সরকারি সুবিধা নয়, পদক্ষেপ হরিয়ানায় ]

Advertisement

কাশ্মীরে জোট ভাঙার জন্য পিডিপির ঘাড়েই বন্দুক রেখেছিল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাম মাধব সাফ জানিয়েছিলেন, কাশ্মীরের উন্নতিতে কেন্দ্রের সদিচ্ছার কোনও অভাব ছিল না। টাকা বরাদ্দ হয়েছে। উন্নতির অনেক চেষ্টাও করা হয়েছে। কিন্তু কাশ্মীরের উন্নতি তো শুধু বিজেপির হাতে নেই। অন্য অনেক মতামতের উপর নির্ভর করতে হয়। বিজেপির অভিযোগ ছিল, উন্নতি তো দূর অস্ত, বরং সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বেড়ে গিয়েছে কাশ্মীরে। তার জন্য প্রকারন্তরে পিডিপি-কে দোষ দিয়েই জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় বিজেপি। এরপরই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসেন মুফতিও। তবে এদিন বিজেপির বিরুদ্ধে নিজের ক্ষোভ গোপন রাখেননি মুফতি। তাঁর সাফ কথা, দিল্লির ক্ষমতায় বলীয়ান বিজেপি যদি পিডিপিকে ভেঙে দিতে চেষ্টা করে তবে তার ফল মারাত্মক হবে। সেই সঙ্গে তাঁর বক্তব্য, কেন্দ্র যেভাবে বিভাজনের চেষ্টা করছে তার ফল ভুগতে হবে দেশকে। ১৯৮৭ সালে যেরকম সালাউদ্দিন কিংবা ইয়াসিন মালিকের মতো সন্ত্রাসবাদীদের জন্ম হয়েছিল, সেই পরিস্থিতি আবার তৈরি হবে। জোট ভাঙার পরেই এ ব্যাপারে বিজেপিকে সতর্ক করেছিলেন মুফতি। জানিয়েছিলেন, পিডিপি-কে ভাঙার চেষ্টা হলে কাশ্মীরের জন্যই তা ভাল হবে না। এদিনও সে কথা আরও একবার জানিয়ে সরাসরি বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন জম্মুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।

[  স্কুলের সামনে ৫০,০০০ টাকা পেয়েও ফেরাল খুদে, পুরস্কার দিল পুলিশ ]

বর্তমানে জম্মু-কাশ্মীরে রাজ্যপাল শাসন জারি আছে। এই পরিস্থিতিতে একাধিক পিডিপি নেতার সঙ্গে বিজেপি গোপনে যোগাযোগ করছে বলেও অভিযোগ উঠেছে। খোদ পিডিপি নেতারাই এ বিষয়ে মুফতির কাছে অভিযোগ জানিয়েছেন। তারপরই দল ভাঙা ও তার ফল সম্পর্কে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন পিডিপি নেত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.