সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা৷ ধৃত নীরজ শাক্য মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির মুখপাত্র পদে ছিলেন৷ শুক্রবার তাঁকে ভোপাল থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে অভিযুক্তকে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই মধুচক্র চালাচ্ছিল অভিযুক্ত এবং তার সঙ্গীরা৷ এর জন্য সেই সাইটগুলি ব্যবহার করা হত যেখানে সাধারণত বেকার যুবক-যুবতীরা চাকরি পাওয়ার আশায় নিজেদের তথ্য দিয়ে থাকেন৷ সেই তথ্যগুলি কাজে লাগানো হত৷ তারপর সেখান থেকে বেছে বেছে কিছু মহিলাকে চাকরির টোপ দিয়ে ভোপালে নিয়ে আসা হত৷ সেখানেই তাঁদের দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হত৷
[ঘুষ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার মহিলা পুলিশ আধিকারিক]
শোনা গিয়েছে, শুক্রবার ভোপালের ই সেভেন এলাকার এক ফ্ল্যাট থেকে হাতেনাতে নীরজ শাক্য ও আরও আট জনকে গ্রেপ্তার করা হয়৷ চার যুবতীকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি নোটবুকও৷ যাতে বেশ কিছু হেভিওয়েট নামও নাকি পাওয়া গিয়েছে৷ সেই সঙ্গে মিলেছে প্রচুর মহিলার নাম ও ফোন নম্বর৷ সে তালিকা দেখে পুলিশের অনুমান, এই কাজের জন্য সাধারণত উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের মেয়েদেরই টার্গেট করা হত৷
[মুম্বই কাঁটায় বিদ্ধ হয়ে আইপিএল থেকে বিদায় নিল নাইটবাহিনী]
বিষয়টি প্রকাশ্যে আসলে প্রথমে বিজেপির তরফ থেকে ঘটনার সত্যতা অস্বীকার করা হয়েছিল৷ কিন্তু পরে নীরজ শাক্যকে ভোপাল পুলিশের সাইবার সেল গ্রেপ্তার করলে রাজ্যের মুখপাত্রকে দল থেকে প্রায় সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয়৷ শনিবারই ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷ শাক্য-সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এই ঘটনার জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা চলছে৷
[সমাধির কাছে যান বিক্রম, চায় না সনিকার পরিবার]
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত