Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

বিক্ষোভ চলাকালীন দলেরই এক কর্মীকে চড় মারলেন এই কংগ্রেস নেতা

দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৭, ১২:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৭, ১২:১২

options
link
বিক্ষোভ চলাকালীন দলেরই এক কর্মীকে চড় মারলেন এই কংগ্রেস নেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষণিকের প্ররোচনায় অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা। তখন আপাত শান্ত রাজনৈতিক বিক্ষোভকে ঘিরেও রণক্ষেত্র হয়ে ওঠতে পারে এলাকা। ঠিক যেমনটা ঘটেছিল মধ্যপ্রদেশের সাগর এলাকায়। আর তাতেই মেজাজ হারালেন স্থানীয় কংগ্রেস নেতা অজয় সিং ওরফে  রাহুল ভাইয়া। ক্যামেরার সামনেই এক কংগ্রেস কর্মীর গালে চড় কষে দিলেন তিনি।

[হরিয়ানায় চলন্ত গাড়িতে গণধর্ষণ, মহিলাকে রাস্তায় ছুড়ে ফেলল দুষ্কৃতীরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মধ্যপ্রদেশের রাজনীতিতে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত অজয় সিং। গত ফ্রেরুয়ারিতে দ্বিতীয়বারের জন্য মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন তিনি। জানা গিয়েছে, অজয় সিংহের নেতৃত্বে মধ্যপ্রদেশের সাগর এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড করেছিল পুলিশ। কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেইসময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন এক কংগ্রেস কর্মী। আর তাতেই রেগে যান কংগ্রেস নেতা অজয় সিং।  ওই কংগ্রেস কর্মীকে চড় মারেন তিনি। গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।

 

[রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের গ্রামে অকাল দেওয়ালি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.